১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার পর্যটকদের থানচি ও আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা

এর আগে গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়িতে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়।

এবার পর্যটকদের থানচি ও আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর তিন্দু বড় পাথর এলাকা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 10:14 PM

Updated : 23 Oct 2022, 10:14 PM

‘নিরাপত্তার স্বার্থে’ রুমা ও রোয়াংছড়ির পর এবার বান্দরবানের থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) লুৎফর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর এক সপ্তাহ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।

রাতে লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরে যে কোনো পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শহর এলাকার কোনো পর্যটনকেন্দ্রকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি।“

সম্প্রতি র‌্যাবের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, দেশের কয়েকটি জেলা থেকে ‘নিখোঁজ তরুণরা’ পাহাড়ে একটি সশস্ত্র দলের ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এরপর থেকে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলার সীমান্তের দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, নতুনভাবে গড়ে উঠা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র দলে ‘নিখোঁজ তরুণরা’ জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।

এই অবস্থার মধ্যে গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের আসতে মানা করে দেয় উপজেলা প্রশাসন।

এর ছয় দিনের মাথায় থানচি ও আলীকদমে ভ্রমণ নিষিদ্ধ করা হলো।

জেলা প্রশাসন থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিষয়ে সুনিদর্ষ্টি তথ্য সংগ্রহরে জন্য বান্দরবান সদর দপ্তর সেনা রিজিয়নের ২২ অক্টোবর তারিখে দেওয়ার পত্রের আলোকে বান্দরবান সেনা রিজিয়নের আধিপত্য বিস্তারমূলক টহল পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তা স্বার্থে থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর ৩০ অক্টোবর পর্যন্ত জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হল।”

জেলা প্রশাসন থেকে চিঠি প্রাপ্তির কথা জানিয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল শনিবার থেকে কোনো পর্যটকককে থানচিতে অ্যালাউ করা হয়নি। উপজেলা প্রশাসনের জানামতে, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন দুর্গম এলাকায় কোনো পর্যটক নেই।”

থানচি এলাকায় যে সব পর্যটক অবস্থান করছে তারা মূলত থানচি সদরে অবস্থান করছেন। তাদেরকে দ্রুত ফিরে যেতে বলা হয়েছে বলে জানান সরকারি এই কর্মকর্তা।

আরও পড়ুন:

পুরানো খবর:

‘নিরাপত্তার স্বার্থে’ রুমা ও রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন বন্ধ

পুরানো খবর:

নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

পুরানো খবর:

নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

পুরানো খবর:

জঙ্গি আর পাহাড়ি দলের মিলে যাওয়ার বিপদ যেখানে

পুরানো খবর:

র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

পুরানো খবর:

নিখোঁজ ‘৫৫ জন’ নতুন জঙ্গি দলে, ৩৮ জনের তালিকা দিল র‌্যাব

পুরানো খবর:

জঙ্গি নেতারা সশস্ত্র প্রস্তুতি নিতে বলেছিলেন: ফিরে আসা নিলয়

পুরানো খবর:

নিখোঁজ ৪ তরুণসহ সাতজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানাল নতুন জঙ্গি দলের নাম

পুরানো খবর:

পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?

পুরানো খবর:

জঙ্গিদের সঙ্গে বম পার্টির যোগ খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী