১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রেলে নাশকতায় মামলা, ‘দুই গ্রাম পুরুষশূন্য’

“অভিযানকালে দুটি অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানও পাওয়া গেছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 12:38 AM

Updated : 15 Dec 2023, 08:27 AM

গাজীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে নাশকতার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। 

ঘটনার একদিন পর বৃহস্পতিবার রেলওয়ের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল আলম খান বাদী হয়ে মামলাটি করেছেন বলে কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান।

তিনি আরও বলেন, “নাশকতা ও হত্যার অভিযোগ এনে এ মামলা করা হয়েছে।”

গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় বুধবার ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এই ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি করা হয়েছে।

এ ছাড়া ঘটনায় জড়িতদের ধরতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা বৃহস্পতিবার এলাকায় অভিযান চালিয়েছে।

‘ভয়ে পুরুষশূন্য দুই গ্রাম’

অভিযান শুরুর খবর পেয়ে বনখড়িয়া এলাকার আশপাশের দুই গ্রাম অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাজ করছে।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুতি এবং হতাহতের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ, ২ প্লাটুন র‌্যাব, ৩ প্লাটুন বিজিবি ও একজন ম্যাজিস্ট্রেটের (শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার-ভূমি মো. আল মামুন) সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করছে।

বিজিবির গাজীপুর-৬৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, “জড়িতদের খুঁজতে এবং নাশকতার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের উৎস অনুসন্ধানে দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভাওয়াল গাজীপুর এবং গান্ধিবাড়ি দুই গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।

“অভিযানকালে ওই এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ পাওয়া গেছে। বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা, নারী-শিশুরা রয়েছে। তবে অনেকটাই পুরুষশূন্য ছিল।

লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, “রেলওয়ের ওয়াচম্যানদের কাছ থেকে কিছু তথ্য নেওয়া হয়েছে। এলাকায় কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকান পাওয়া গেছে। অভিযানকালে দুটি অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানও পাওয়া গেছে। এসব দোকান অধিকতর তদন্ত করে দেখবে পুলিশ। আগামীকাল শুক্রবারও অভিযান চলবে।”

আরও পড়ুন:

পুরানো খবর:

গাজীপুরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

পুরানো খবর:

রেলে নাশকতা: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হল একদিন পর

পুরানো খবর:

ভোরে ২ ট্রেনের মাঝের এক ঘণ্টায় কাটা হয় লাইন

পুরানো খবর:

গাজীপুরে রেলে নাশকতা: আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর

পুরানো খবর:

রেলে নাশকতা: নির্দোষ আসলামকে কেন মরতে হল, প্রশ্ন স্ত্রীর

পুরানো খবর:

রেললাইন কাটা হয় অক্সি-অ্যাসিটিলিন দিয়ে: ডিআইজি নুরুল

পুরানো খবর:

গাজীপুরে রেলে নাশকতা: ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচলের উপযোগী

পুরানো খবর:

‘দেখি ট্রেনের বগি কাত, কোনো রকমে জীবনটা নিয়ে বের হই’

পুরানো খবর:

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় বগি লাইনচ্যুত, এক জন নিহত

পুরানো খবর:

গাজীপুরে দুর্ঘটনা: বিকল্প পথে চলছে ট্রেন, ৩টির যাত্রা বাতিল

পুরানো খবর:

গাজীপুরে ছয়শ ফুট রেলপথ ক্ষতিগ্রস্ত, বসছে নতুন পাত