২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত

সাংবাদিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের বিচার দাবিতে রোববার সকালে বান্দরবান জেলা শহরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন সাংবাদিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 11:19 PM

Updated : 18 Jun 2023, 11:19 PM

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

রোববার সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালিত হয়েছে। এতে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নেরও দাবি জানান সাংবাদিক নেতারা।

বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার তিন দিন পর শনিবার নাদিমের স্ত্রী মনিরা বেগম সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

শনিবার পঞ্চগড় থেকে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার এ মামলায় গ্রেপ্তার ১৩ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত।

বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-

বান্দরবান: গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের বিচার দাবিতে রোববার সকালে জেলা শহরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন সাংবাদিকরা।

এতে বক্তব্য দেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিনারুল হক ও এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার। সঞ্চালনা করেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত।

বরগুনা: বরগুনায় মানববন্ধনে জেলা প্রেসক্লাব ছাড়াও টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, অনলাইন সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

রোববার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাদের, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায় ও জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন শিকদার। 

হবিগঞ্জ: হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ হাকিম।

সংগঠনটির সাধারণ সম্পাদক এম এ আর শায়েলের পরিচালনায় বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, এস এম সুরুজ আলী, আনিসুজ্জামান চৌধুরী রতন, কাজল সরকার, জুয়েল চৌধুরী, সহিবুর রহমান, আব্দুল কাদির, এম সজলু, নিরঞ্জন গোস্বামী শুভ, সাইফুর রহমান তারেক ও শাহ আলম ।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও মাহফুজুর রহমান। 

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে রোববার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে কালীগঞ্জ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। 

কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন লালমনিরহাট জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, সদস্য হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নূরল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক তিতাস আলম, বিএমএসএফের লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সহসভাপতি শাহারুপ সুমন, সাধারণ সম্পাদক আসাদুজ্জান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহম্মেদ সিপন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক টিটুল ইসলাম, সাংবাদিক মাহফুজ রহমান (বিটিভি), জামাল বাদশা ও রেজাউল করিম রাজ্জাক।

নীলফামারী: নীলফামারীতে রোববার সকাল ১১টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক।

এতে বক্তব্য দেন সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, ভুবন রায় নিখিল, মোস্তাফিজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজরুল আলম সিয়াম, নির্বাহী সদস্য মীর মাহামুদল হাসান আস্তাক, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, বাংলা নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আমিরুজ্জামান, ৭১ টিভির প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশীদ শাহ্, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ মিঠু।

নেত্রকোণা: নেত্রকোণায় রোববার দুপুরে মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক ভজন দাস, কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, সুব্রত সরকার সুমন ও আব্দুর রহমান। 

আরও পড়ুন:

সাংবাদিক নাদিম হত্যা: ১৩ জন রিমান্ডে, বাবু ৫ দিনের

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে পুলিশের কাছে সোপর্দ

সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

সাংবাদিক নাদিম হত্যা: রোববার ৯ জনের রিমান্ড শুনানি

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত