১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা: ১৩ জন রিমান্ডে, বাবু ৫ দিনের

এ ছাড়া ছয়জনের চার দিন এবং বাকি ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সাংবাদিক নাদিম হত্যা: ১৩ জন রিমান্ডে, বাবু ৫ দিনের

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 04:04 PM

Updated : 18 Jun 2023, 08:48 PM

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহমেদের আদালতে শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুরের আদেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী।

এদিন আদালত এ মামলায় গ্রেপ্তার মোট ১৩ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

বাবু চেয়ারম্যান ছাড়া ছয়জনের চার দিন এবং বাকি ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

১৩ জনের মধ্যে নয়জনকে জামালপুর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ সাতদিন করে রিমান্ডের আবেদন করে।

প্রথমে নয়জনকে এবং পরে আরও চারজনকে আদালতে হাজির করে পুলিশ।

চার দিন করে রিমান্ডের আসামিরা হলেন- রেজাউল করিম, মনিরুজ্জামান, গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, মো. তোফাজ্জল ও আয়নাল হক।

তিন দিন করে রিমান্ডের আসামিরা হলেন- জাকিরুল ইসলাম, কফিল উদ্দিন, ফজলু মিয়া, মো. শহীদ, মো. মকবুল ও মো. ওহিদুজ্জামান।

র‌্যাব রোববার ভোরে বাবুকে পুলিশের কাছে হস্তাস্তর করলে দুপুরে তাকে আদালতে নেওয়া হয়।

এর আগে শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ‘হোতা’ হিসেবে চিহ্নিত বাবুসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র‌্যাব।

এদিকে চেয়ারম্যান বাবুকে থানা থেকে আদালতে নেওয়ার সময় নাদিমের স্বজনসহ স্থানীয়রা আসামিদের ফাঁসির দাবিতে বকশীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন।

এদিন নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে রোববার জামালপুর শহরের আব্দুল আজিজ মাস্টার চত্বরে মানববন্ধন করেছে জেলা প্রেসক্লাব। 

এ ছাড়া শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। 

গত বুধবার রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে শনিবার বকশিগঞ্জ থানায় ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে রোববারও জামালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আরও পড়ুন:

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে পুলিশের কাছে সোপর্দ

পুরানো খবর:

সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: রোববার ৯ জনের রিমান্ড শুনানি

পুরানো খবর:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

পুরানো খবর:

নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত