২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালাদ ড্রেসিংয়ের কিছু টিপস

ভিনিগার ও অলিভ অয়েল ছাড়াও সালাদ ড্রেসিংয়ের স্বাদ পরিবর্তনে ব্যবহার করা যায় টমেটোর রস ও মেয়োনেইজ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 07:02 PM

Updated : 05 Jun 2023, 07:02 PM

ঘরে সালাদ ড্রেসিং তৈরি করতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখা উচিত।

“সালাদ ড্রেসিং নির্বাচন করার সময় সালাদের উপকরণগুলো আগে দেখে নিতে হবে”, রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ‘ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচ’য়ের ‘বিয়ার্ড অ্যা্যোর্ড’ রেস্তোরাঁর রন্ধনশিল্পী  লিন্ডসে অট্রি।

যদিও কড়া স্বাদের সবজির জন্য কম অ্যাসিডিক ড্রেসিং ভালো। অন্যথায় এর কড়া বা তিতাভাব বেড়ে যায়।

একই প্রতিবেদনে ‘লাভ অ্যান্ড লেমন’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং ‘লাভ অ্যান্ড লেমন: সিম্পল ফিল গুড ফুড’  বইয়ের লেখক জেনিন ডোনোফ্রিও বলেন, “কচকচে তাজা সালাদে আমি ক্রিমধর্মী ডেসিং ব্যবহার করতে পছন্দ করি। তবে কোমল উপাদানের একটা হালকা ভিনিগ্র্যাট আমার পছন্দ।”  

ভিনিগ্র্যাট ফর্মুলা

ভিনিগ্র্যাট পদ্ধতি সহজ, কেবল দুটি উপাদান প্রয়োজন হয়- একটা চর্বি (জলপাইয়ের তেল) এবং একটা অ্যাসিডিক উপাদান (ভিনিগার বা সিট্রাস)।

কতটা ড্রেসিং ব্যবহার করা হবে তা ব্যক্তির পছন্দের ওপর নির্ভর করে।

ব্যাখ্যা করে অট্রি বলেন, “ক্লাসিক্যাল ভিনিগ্র্যাট তৈরির সময় সাধারণত তিন ভাগ তেলে অনুপাতে এক ভাগ ভিনিগার মেশানো হয়। কিন্তু সালাদ বা কড়া সবুজ সবজির ক্ষেত্রে আমি দুই ভাগ তেল ও এক ভাগ ভিনিগার ব্যবহার করতে পছন্দ করি।”

সঠিক তেল নির্বাচন

হৃদপিণ্ড সুস্থ রাখতে জলপাইয়ের তেল বাছাই করা উপকারী। তবে অন্যান্য উপাদানের ঘ্রাণকে প্রাধান্য দিতে চাইলে জলপাইয়ের তেলের ঘ্রাণ কিছুটা কড়া হয়ে যায় বলে সতর্ক করেন অট্রি।

‘কুকবুক সালাদ ফ্রিক’ বইয়ের জেস দামুক আরও বেশি প্রাকৃতিক তেল বাছাই করতে অ্যাভাকাডো ও চিনা বাদামের তেলের ওপর গবেষণা চালান।

আরও বেশি স্বাদযুক্ত ড্রেসিং ব্যবহারের ক্ষেত্রে তিনি জলপাইয়ের তেলের পরিবর্তে আখরোট বা ভাজা তিলের তেল ব্যবহার করেন।

অ্যাসিডিক উপাদান যোগ করা

সালাদের সবচেয়ে ভালো স্বাদের জন্য ভিনিগার বেছে নেওয়া যায়। স্বাদ সম্পর্কে নিশ্চিত হতে না পারলে প্রথমে অল্প পরিমাণ সালাদে মিশিয়ে দেখতে হবে। লেবু, বা কমলার রসও ব্যবহার করা সম্ভব।

অট্রি বলেন, “অনেক সময় এগুলো কড়া স্বাদের না হতে পারে তবে এগুলোর সাথে সামান্য ভিনিগার যোগ করা স্বাদ অনেকগুণ বেড়ে যায়।”

তার মতে, টমেটো-ও সালাদ ড্রেসার হিসেবে ব্যবহার করা যায়।

“টমেটো কাটার পরে যে রস বাড়তি থাকে সেটা বা টিনজাত টমেটোর রসও ব্যবহার করা যেতে পারে।”

মিশ্রণ

তেল ও অ্যাসিড উপাদান একসাথে ফেটানোর পর, এর সাথে কিছুটা লবণ যোগ করা ভালো। এছাড়াও কুচি করে কাটা রসুন, ভেষজ বা মসলাও যোগ করা যায়। 

“সামান্য পরিমাণ জিরা ও ধনিয়া- লেবুর ড্রেসিংয়ে যোগ করে এতে ‘মেডিটারানিয়ান’ স্বাদ আনা সম্ভব। অথবা কিছুটা পার্সলে বা থাইম পাতা যোগ করা যায়,” পরামর্শ দেন ডোনোফ্রিও ।

ঘন করার ক্ষেত্রে

ঘন ভিনিগ্র্যাট তৈরি করতে মধু, সরিষা বা মায়োনেইজ যোগ করে অ্যাসিড ও তেলের মিশ্রণের জন্য ঝাঁকানোর পরামর্শ দেওয়া হয়।

সম-পরিমাণ মেয়োনেইজ ও বাটারমিল্ক নিয়ে তাতে সামান্য ভিনিগার, এক চিমটি রসুন গুঁড়া, লবণ ও মরিচ ছিটিয়ে নিন।

অট্রি বলেন, “মেয়োনেইজের ভালো বিকল্প দই। তবে এটা থেকে একই পরিমাণ ঘনত্ব বা স্বাদ পাওয়া যাবে না।”

দুধের তৈরি খাবার বা মায়োর পরিবর্তনে ড্রেসিংয়ে ক্রিমিভাব আনতে তিনি ভিনিগ্র্যাট তেলের পরিবর্তে তাহিনি ব্যবহার করেন।

“কাঁচা কাজুবাদাম ব্লেন্ড করে খুব ভালো ঘন সস তৈরি করা যায়। সিজার-স্টাইল ড্রেসিং হিসেবে এগুলো খুব ভালো। ব্লেন্ড করা ভাজা সবজি যেমন- গাজর, দিয়েও ক্রিমি টেক্সচার তৈরি করা যায়।”

দ্রুত স্বাদের পরিবর্তন

পরিবেশন করার আগে, ডোনোফ্রিও একটা চামচে ড্রেসিংয়ের কিছুটা স্বাদ নিয়ে এরপর সালাদে মেশানোর পরামর্শ দেন।

তিনি বলেন, “মজাদার স্বাদের ড্রেসিং সালাদে যোগ করা হলে স্বাদ বাড়ে।”

ড্রেসিংয়ের স্বাদ পছন্দ না হলে এর সাথে প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে স্বাদে পরিবর্তন আনা যায়।

বেশি তেল বা সামান্য মিষ্টি যেমন- মধু বা ম্যাপল সিরাপ অম্লতা প্রতিরোধ করবে। ভিনিগার বা লেবুর রস ড্রেসিংয়ের তৈলাক্ততা কাটায়। এমনভাবে নিজের পছন্দ মতো স্বাদের সামঞ্জস্য আনা যায়।

আরও পড়ুন

পুরনো খবর:

যেভাবে সালাদ খেলে ত্বক হবে উজ্জ্বল
সালাদ উপকারী নাও হতে পারে