মজুরি নিয়ে বিজিএমইএর আপত্তির জবাব দিয়েছে সিপিডি
সংস্থাটি বলেছে, পরিবারের সদস্যসংখ্যা ইচ্ছাকৃতভাবে বেশি ধরে মজুরির হিসাব বাড়ানো হয়নি।
চলমান শ্রম অসন্তোষের মধ্যে তৈরি পোশাক খাতের ন্যুনতম মজুরি নিয়ে বিজিএমইএর তোলা আপত্তির বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বিজিএমএইএর চিঠির জবাবে বেসরকারি গবেষণা সংস্থাটি বলেছে, প্রতি পরিবারে উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা যদি গড়ে ৪ জনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ ধরা হয়, তাতেও দারিদ্রসীমাভিত্তিক ন্যুনতম মজুরি সিপিডির অঙ্কের চেয়ে মাত্র ১৮৬ টাকা কমবে।
চলমান মজুরি ইস্যুর আলেচনার মধ্যে রোববার কারখানা মালিক পক্ষের সংগঠন— বিজিএমইএর চিঠির জবাব দেয় সিপিডি।
গত ১৮ নভেম্বর ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬, বিবেচ্য বিষয় সমূহ’ শিরোনামে মিডিয়া ব্রিফিংয়ে আসে সিপিডি।
সেখানে চলমান শ্রম অসন্তোষ সমাধানের কয়েকটি প্রস্তাব দিয়ে সংস্থাটি মতামত দেয় যে, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে ন্যুনমত মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা ও ‘মর্যাদাপূর্ণ ন্যূনতম মানবিক জীবনযাপনের’ বিষয়টি বিবেচনায় নিলে ২৪ হাজার ২০৪ টাকা হয়।
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ‘‘আমাদের মূল বক্তব্য হচ্ছে যে, আলোচনাটা হওয়া উচিত আঠারো হাজার ৫৭৮ টাকা আর চব্বিশ হাজার ২০৪ টাকার মধ্যে।’’
সিপিডির সেই অনুষ্ঠানে উপস্থাপন করা তথ্যর মধ্যে শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনকারী ব্যক্তির সংখ্যা ও মূল্যস্ফীতির হিসেবে বাড়ি ভাড়াকে দুবার দেখানোসহ কয়েকটি বিষয়ে আপত্তি তোলে বিজিএমএই। আপত্তির পাশাপাশি চিঠি দিয়ে সিপিডির কাছে ব্যখ্যাও চায় সংগঠনটি।
বিজিএমইএর সেই চিঠির ব্যখ্যায় সিপিডি বলেছে, দরিদ্রসীমা ও পরিবার সংখ্যা বের করতে মূল ভিত্তি ধরা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘খানার আয় ও ব্যয় জরিপ ২০২২’ এর তথ্য।
অন্যদিকে পরিবার সংখ্যা নির্ধারণে ‘আর্থসামাজিক ও জনমিতি জরিপ ২০২৩ রিপোর্টকে’ ভিত্তি হিসেবে ধরেছে বিজিএমইএ।
দুটি জরিপের অগ্রাধিকার ও উদ্দেশ্য ভিন্ন দাবি করে সিপিডি বলেছে, ‘‘একই জরিপ থেকে পরিবারের ব্যয় ও সদস্যসংখ্যার তথ্য ব্যবহার করলে হিসাবের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সহজ হয়। তবে ভিন্ন জরিপের তথ্য ব্যবহার করা যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে জরিপ দুটির সংজ্ঞা, নমুনা ও সময়ের পার্থক্য বিবেচনা করতে হবে।’’
সিপিডি বলেছে, পরিবারের সদস্যসংখ্যা ইচ্ছাকৃতভাবে বেশি ধরে মজুরির হিসাব বাড়ানো হয়নি।
অন্যদিকে পরিবার সংখ্যা হিসাব করতে বিজিএমইএ প্রস্তাব করা ‘আর্থসামাজিক ও জনমিতি জরিপ ২০২৩ রিপোর্ট’ বিবেচনায় নিলে পরিবার প্রতি সদস্য সংখা হয় ৩ দশমিক ৯৬ জন।
সদস্যসংখ্যা কমিয়ে ধরলেও ফলে বড় পরিবর্নত হয় না দাবি করে সিপিডি বলেছে, ‘‘পরিবারের সদস্যসংখ্যা ৪ এর পরিবর্তে ৩ দশমিক ৯৬ ধরলে, অন্য সব অনুমান অপরিবর্তিত রেখে, দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮,৫৭৮ টাকা থেকে কমে ১৮,৩৯২ টাকা হয়। অর্থাৎ পার্থক্য কেবলমাত্র ১৮৬ টাকা।’’
সিপিডি বলেছে, ‘‘এ কারণে একটি নির্দষ্টি মজুরির অঙ্ক চূড়ান্তভাবে প্রস্তাব না করে আলোচনার জন্য একটি আনুমানিক পরিসর তুলে ধরেছে সিপিডি।’’
পরিবারের উপার্নজনকারী সদস্যসংখ্যা কমার ব্যখ্যায় সিপিডি বলেছে, ‘‘আমাদের পর্যালোচনায় ব্যবহৃত উৎসগুলোতে প্রতি পরিবারে উপার্জনকারী সদস্যসংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের মধ্যে রয়েছে। পাঁচটি উৎসের সরল গড় প্রায় ১ দশমিক ৬৭ জন এবং মধ্যমান ১ দশমিক ৫৮ জন।’’
বিভিন্ন প্রতিবেদনের উচ্চতর মানগুলোর প্রভাব তুলনামূলকভাবে কম রাখার জন্য ‘মধ্যমান’ ব্যবহার করার কথা বলেছে সিপিডি।
আরও পড়ুন
মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ
শ্রমিক অসন্তোষ: পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, শঙ্কা বিজিবিএর
মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর মজুরি বাড়ানোর প্রস্তাব বিজিএমইএ সভাপতির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির আলোচনা হওয়া উচিত ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে: সিপিডি
