২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচ খেলবে ‘অন্য ভারত’

রোহিত শর্মা জানিয়েছেন, প্রথম ওয়ানডের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন তারা। উদ্বোধনী এই ব্যাটসম্যানের বিশ্বাস, দ্বিতীয় ম্যাচেই দেখা যাবে অন্য এক ভারত দলকে!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 07:28 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

পুরনো খবর:

মুস্তাফিজের সামনে কঠিন চ্যালেঞ্জ
মুস্তাফিজের সাফল্যের কারণ বের করেছেন রোহিত!
‘আক্রমণাত্মক ক্রিকেট মানেই সংঘর্ষ নয়’
মাশরাফির ছোঁয়াতেই বাংলাদেশের বদলে যাওয়া
শফিকের শতকে গল টেস্টে নিরাপদ পাকিস্তান
কোনো চাপ নেই: রোহিত
ভারতকে হাথুরুসিংহের ‘হুমকি’
শ্রীলঙ্কার পথে বাংলাদেশ? 
আত্মবিশ্বাসে ভর করেই বাংলাদেশের বদলে যাওয়া
বাংলাদেশের শক্তি এখন পেস বোলিং
এক বছরের সাফল্যে খুশি হাথুরুসিংহে
সিরিজ জেতার আত্মবিশ্বাস বাংলাদেশের 

বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হারে ভারত। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তোলার পরও শেষ পর্যন্ত তারা গুটিয়ে গেছে ২২৮ রানে। ভারতের বেশ কজন ব্যাটসম্যান আউট হয়েছেন থিতু হয়েও।

দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে রোহিতের কণ্ঠে শোনা গেল প্রথম ম্যাচের শিক্ষা কাজে লাগানোর প্রত্যয়।

“আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ হলো নিজেদের পরিকল্পনায় অটল থাকা। আমরা জানি, প্রথম ম্যাচে কি কি ভুল আমরা করেছি। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। দ্বিতীয় ম্যাচে দেখা যাবে অন্য এক ভারতীয় দলকে।”

দ্বিতীয় ম্যাচ নিয়ে কিছু বিশেষ পরিকল্পনা আছে বলেও জানালেন ওয়ানডেতে দুটি দ্বিশতক করা এই ব্যাটসম্যান।

“প্রথম ম্যাচেও আমরা চেষ্টা করেছি। কিন্তু কাজে লাগেনি। পরের ম্যাচের জন্য কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের। আশা করি, সেসব পরিকল্পনার বাস্তবায়ন মাঠে দেখাতে পারব আমরা। তাহলেই সবকিছু আবার আমাদের পক্ষে আসবে।”