২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা

খিলক্ষেত থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 10:04 PM

Updated : 21 Nov 2026, 10:08 PM

রাজধানীর খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন ১২ বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

শিশুটির বাবা শুক্রবার খিলক্ষেত থানায় মামলা করেন বলে এ থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানিয়েছেন।

মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) নামে ওই যুবক খিলক্ষেত থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। শিশুটির পরিবার যে বাসায় থাকে, তার পাশের বাসায় থাকেন বাপ্পী।

মামলা অভিযোগ করা হয়, গত ১৮ নভেম্বর শিশুটির বাবা-মা বাসায় ছিলেন না। তখন তাকে ‘ডেকে নিয়ে ধর্ষণ করেন’ বাপ্পী। পরে বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় পান তারা। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই শনিবার সন্ধ্যায় বলেন, আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

এ থানার ওসি সোহরাব আল হোসাইন বলেন, “তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি।”