২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার পথে বাংলাদেশ? 

ওয়ানডেতে এখন সত্যিই সমীহ করার মতো খেলছে বাংলাদেশ। মাঠের চমৎকার পারফরম্যান্সে প্রভাব পড়েছে বাইরেও। এতদিন যাদের তুলনা করা হত জিম্বাবুয়ের সঙ্গে, তাদের এখন মেলানো হচ্ছে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 04:20 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

পুরনো খবর:

মুস্তাফিজের সামনে কঠিন চ্যালেঞ্জ
‘আক্রমণাত্মক ক্রিকেট মানেই সংঘর্ষ নয়’
আত্মবিশ্বাসে ভর করেই বাংলাদেশের বদলে যাওয়া
বাংলাদেশের শক্তি এখন পেস বোলিং
এক বছরের সাফল্যে খুশি হাথুরুসিংহে
সিরিজ জেতার আত্মবিশ্বাস বাংলাদেশের 
মাশরাফির ছোঁয়াতেই বাংলাদেশের বদলে যাওয়া
ভারতকে হাথুরুসিংহের ‘হুমকি’

বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত খেলেন শ্রীলঙ্কার হয়ে। পরে দলটির সহকারী কোচও ছিলেন তিনি। অর্জুনা রানাতুঙ্গার বিশ্বকাপ জয়ী দল আর দেশের মাটিতে টানা নয় জয় পাওয়া মাশরাফি বিন মুর্তজার দল সম্পর্ক স্পষ্ট ধারণা আছে হাথুরুসিংহের।   
 
১৯৮৩ সালের বিশ্বকাপ ভারতকে, ১৯৯২ সালের বিশ্বকাপ পাকিস্তানকে আর ১৯৯৬ সালের বিশ্বকাপ শ্রীলঙ্কাকে এক ধাপ এগিয়ে নেয়। এবারের বিশ্বকাপ বাংলাদেশকে সেভাবে এগিয়ে নিল কী না সে প্রশ্নের জবাবে হাথুরুসিংহে জানান, এখনও অনেক দূর যেতে তার শিষ্যদের।
 
“ভিন্ন যুগের দলগুলোর মধ্যে তুলনা করাটা খুব কঠিন। ১৯৯৬ সালের বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা দল খুবই অভিজ্ঞ ছিল। আর (বাংলাদেশের) এটা তরুণদের একটি দল। বাংলাদেশের এখনও অনেক দূর যেতে হবে, তবে এই দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে।”   
 

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হয়ে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।  গত বছরের শেষ দিকে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে সিরিজে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। এরপর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠে তারা। গত এপ্রিলে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানোর পর সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকেও হারায় মাশরাফির দল। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। অতদূর পর্যন্ত এখনই ভাবতে রাজি নন হাথুরুসিংহে। আপাতত ভারত সিরিজ নিয়েই ভাবতে চান তিনি।  “আমার মনে হয়, এটা সময়ই বলবে। এখনও এর অনেক দেরি আছে। আপাতত আমরা পরের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।” ২০১৯ সালে ইংল্যান্ডে হবে পরের বিশ্বকাপ। সেই টুর্নামন্টে জেতার স্বপ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশের কোচের মনেও, “আমরা বোলিং ও ব্যাটিংয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। এটা যদি ট্রফি আর ম্যাচ জেতানোয় সহায়তা করে তাহলে আমরা সেই চেষ্টাই করছি।”