২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

নাইকো মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদনের আদেশ বুধবার

২০০৮ সালে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং চলতি বছরের ১৯ মার্চ খালেদাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

নাইকো মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদনের আদেশ বুধবার

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 28 Aug 2023, 05:25 PM

Updated : 28 Aug 2023, 05:25 PM

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে হাই কোর্টে; আগামী বুধবার আদেশের জন্য দিন রাখা হয়েছে। 

কয়েক দফা শুনানির পর সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ দিন ধার্য করে। 

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন ও কায়সার কামাল। 

দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মোহাম্মদ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। 

চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর আদেশ দেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান।

এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ মে খালেদার পক্ষে হাই কোর্টে আবেদন করেন আইনজীবী কায়সার কামাল। 

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল। 

২০০৮ সালের ৫ মে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, সেখানে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 

মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। 

এ ছাড়া সাবেক আইনমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এই মামলায় আসমি থাকলেও তারা মারা যাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সব মিলিয়ে ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ১০ বছর এবং জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা হয়েছে। 

কোভিড মহামারীর সময় ওই দুই মামলায় সাজা খাটার মধ্যেই পরিবারের আবেদনে ২০২০ সালের মার্চে সাজা স্থগিত করে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয় সরকার। 

বাসায় থেকে চিকিৎসা করার এবং বিদেশে না যাওয়ার শর্তে তিনি গুলশানের বাসায় থাকছেন। 

আরও পড়ুন

নাইকো দুর্নীতি মামলা: খালেদার আবেদনের শুনানি ফের শুরু

নাইকো দুর্নীতি: খালেদার আবেদনের শুনানি ফের বুধবার

খালেদার নাইকো দুর্নীতি মামলা: ফের পেছাল অভিযোগ গঠন

নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ সেপ্টেম্বর

নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ জুলাই

নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিচার শুরুর আদেশ

নাইকো দুর্নীতি: খালেদার অব্যাহতি আবেদনের পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর

খালেদার নাইকো দুর্নীতি: অভিযোগ গঠন ফের পেছাল

নাইকো মামলা: খালেদা জিয়ার আবেদনের শুনানি ৯ অগাস্ট

নাইকো মামলা: খালেদা জিয়ার বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন

নাইকো মামলা: খালেদাকে অব্যাহতি দিতে শুনানিতে আবেদন

নাইকো দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি ২৫ মার্চ