২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান-১০ লঞ্চের গ্রেপ্তার ৩ মালিককে আদালতে হাজির করার নির্দেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের মামলায় লঞ্চের তিন মালিককে গ্রেপ্তার দেখানোর জন্য কারাগার থেকে নৌ আদালতে হাজির করার আদেশ হয়েছে।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 01:52 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

নৌ-আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম মঙ্গলবার এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং কর্মকর্তা বেল্লাল হোসাইন জানান।

ওই তিন আসামি হলেন- হামজালাল শেখ (৫৫), মো. শামীম আহমেদ (৪৩) ও মো. রাসেল আহম্মেদ (৪৩)। বর্তমানে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। 

বেল্লাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিনজনকে নৌপরিবহন অধিদপ্তরের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নৌ আদালতে আবেদন করা হয়েছিল।

“সেই আবেদনের রিপ্রেক্ষিতে বিচারক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।”

লঞ্চের দুই চালক মো. মাসুম বিল্লাহ ও আবুল কালাম রোববার নৌ-আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিশেষ মহানগর হাকিম জয়নাব বেগম তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আগে গত ২৮ ডিসেম্বর লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেয় একই আদালত।

২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ আগুনে পুড়ে যায় অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন।

ওই ঘটনার পর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর আট জনকে আসামি করে মতিঝিলের নৌ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-নিরাপত্তা অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধিত ২০০৫) এর ৫৬, ৬৬, ৬৯ ও ৭০ ধারায় অভিযোগ আনা হয়। এসব ধারায় আসামিদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

পুরনো খবর

অভিযান-১০: আত্মসমর্পণের পর কারাগারে লঞ্চের দুই মাস্টার  

নৌ আদালতে মামলা, লঞ্চমালিকসহ ৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

অনুমোদন ছাড়াই লঞ্চের ইঞ্জিন বদলান হামজালাল: র‌্যাব

ঝালকাঠিতে লঞ্চে আগুন: তিন সন্তান আর বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন বরগুনার ফাতেমা  

ঝালকাঠির নদীতে অজ্ঞাতপরিচয় লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা  

লঞ্চে আগুন: বিয়ের বাজার নিয়ে নিখোঁজ বাবা-মা-ভাই  

লঞ্চে আগুন: লাশ দেখে চেনার উপায় নেই  

লঞ্চে আগুন: বরগুনায় ৯ লাশ শনাক্ত, বাকিরা গণকবরে  

পুড়ে যাওয়া লঞ্চে তদন্ত কমিটির সদস্যরা  

বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট কতটা জরুরি ছিল, বোঝা যাচ্ছে এখন  

অভিযান-১০: ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, মেলেনি উত্তর  

পোড়া লঞ্চ থেকে বেঁচে ফেরাদের বর্ণনায় সুগন্ধা ট্র্যাজেডি  

লঞ্চে আগুন: গতি বাড়াতে চলতি মাসেই লাগে ইঞ্জিন  

লঞ্চের আগুনে দগ্ধদের আরও দুজন হেলিকপ্টারে ঢাকায়  

লঞ্চে আগুন: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর