০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে থেমে থেমে গুলি চলছে, ৫ জঙ্গি আটক

র‌্যাবপ্রধান বলেন, জঙ্গিদের অক্ষত অবস্থায় ধরতে তারা সময় নিচ্ছেন।

বান্দরবানে থেমে থেমে গুলি চলছে, ৫ জঙ্গি আটক

বান্দরবানের থানচির একটি পাহাড়ে সাংবাদিকদের ব্রিফ করে র‌্যাব।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 05:22 PM

Updated : 07 Feb 2023, 08:30 PM

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি চলছে বলে জানিয়েছে র‌্যাব; সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। অভিযানে র‌্যাবের নয় সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানের মধ্যেই বেলা ৩টার দিকে থানচি উপজেলার পাহাড়ি এলাকায় পুলিশের এই এলিট বাহিনীর প্রধান এম খুরশীদ হোসেন এ তথ্য জানান।  

থানচির-লিক্রি সীমান্ত সড়কে তমা-তুঙ্গী পর্যটন স্পট এলাকায় সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই আমরা জানতে পারি, জঙ্গিরা এখানে জড়ো হচ্ছে। ২৮ জানুয়ারি তারা আমাদের একটি টহল দলের উপর অ্যামবুশ করে। আমরা জানতে পারি, তারা রেমাক্রি ব্রিজ ক্রস করবে। এ তথ্যের ভিত্তিতেই আমাদের দল সেখানে অবস্থান নেয়।”

“আজ সকালে যখন তারা পার হচ্ছিল র‌্যাবের ছয়টি টহল দলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয় পক্ষের গুলি বিনিময় চলেছে, থেমে থেমে, এখনও চলছে। অভিযান এখনও শেষ হয়নি।”

র‌্যাবপ্রধান আরও বলেন, “আমরা যেটা করছি, যাতে ক্যাজুয়ালিটি না হয়, জঙ্গি হোক বা আমাদের যারা এখানে অভিযানে রয়েছে; সেজন্য আমরা একটু কালক্ষেপণ করছি। ওরা ফায়ার করতে করতে একপর্যায়ে যখন ওদের গোলাবারুদ শেষ হবে তখন আমরা চেষ্টা করব তাদের অক্ষত অবস্থায় ধরতে।”

ব্রিফিংয়ে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান মশিউর রহমান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাব। সেদিনও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছিল।

নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সম্পৃক্ততার খবর গত অক্টোবরে জানিয়েছিল র‌্যাব। এরপর থেকে ধারাবাহিকভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে এই এলিট বাহিনী।

আরও পড়ুন:

পুরানো খবর:

বান্দরবানে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি
রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে গোলাগুলি, ২ জঙ্গি নেতা গ্রেপ্তার
করতেন ডাকাতি, জেলে গিয়ে ভিড়লেন জঙ্গি দলে
নতুন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক জামায়াত আমির: পুলিশ
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
নতুন জঙ্গি দল গঠনের পরিকল্পনা হয় কারাগারে: সিটিটিসি
বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি দলের ‘মাসিক চুক্তির’ খবর দিল র‌্যাব
নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার
নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব
জঙ্গি আর পাহাড়ি দলের মিলে যাওয়ার বিপদ যেখানে
র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?
নিখোঁজ ‘৫৫ জন’ নতুন জঙ্গি দলে, ৩৮ জনের তালিকা দিল র‌্যাব
নিখোঁজ ৪ তরুণসহ সাতজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানাল নতুন জঙ্গি দলের নাম