১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি

এর আগে গত ২৩ জানুয়ারি জামায়তুল আনসারের দুই নেতাকে গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছিল।

বান্দরবানে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 09:49 AM

Updated : 07 Feb 2023, 11:01 AM

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় জঙ্গি ও পাহাড়ি সশস্ত্র সংগঠনের সঙ্গে মঙ্গলবার ভোর থেকে গোলাগুলি চলার কথা জানিয়েছে র‌্যাব। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শেখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেছেন, সেখানে আসলে কী ঘটছে, সে বিষয়ে পরে তারা আরও বিস্তারিত জানাবেন।

পুরানো খবর:

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে গোলাগুলি, ২ জঙ্গি নেতা গ্রেপ্তার

পুরানো খবর:

করতেন ডাকাতি, জেলে গিয়ে ভিড়লেন জঙ্গি দলে

এর আগে গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাব। সেদিনও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছিল। 

নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সম্পৃক্ততার খবর গত অক্টোবরে জানিয়েছিল র‌্যাব। এরপর থেকে ধারাবাহিকভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে এই এলিট বাহিনী।