০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ‘মানবপাচারকারীদের’ গোলাগুলি, সেনা সদস্য আহত

এ ছাড়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 10:12 PM

Updated : 05 Nov 2026, 10:13 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের সময় মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়েছে।

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বার্তায় বলেছে, এ সময় একজন সেনা সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।