Published : 16 Apr 2024, 09:30 PM
বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন ‘কেএনএফের আরও নয় সদস্য’কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারের খবর জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
মঙ্গলবার সন্ধ্যায় আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাদের রুমার দুর্গম পাহাড়ি এলাকা থেকে নয়টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমি বলেন, “যৌথ বাহিনীর অভিযান এখনও চলমান; আগামীকাল চলবে। এখনও আসামি থানায় নিয়ে আসা হয়নি। যখন থানায় নিয়ে আসা হবে, তখন গ্রেপ্তারদের নাম-ঠিকানাসহ দেওয়া হবে।”
এই নয়জনকেসহ মোট ৭১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সবশেষ ১৪ এপ্রিল চারজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল। সেদিন সব মিলিয়ে গ্রেপ্তার ছিল ৬২ জন।
২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। টাকার পাশাপাশি লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।
রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতের প্রথম ভাগে ঘটলেও; থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয়েছে ভরদুপুরে।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর নাম এসেছে; যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।
এ নিয়ে দিনভর দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে ব্যাপস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৬ ঘন্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতি, অর্থ লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানানো হয়।
এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুট: গ্রেপ্তার আরও ৪
কেএনএফবিরোধী যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৪
কেএনএফের ২ সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর
কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ গ্রেপ্তার
ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট: বম সম্প্রদায়ের আরও তিনজন গ্রেপ্তার
হঠাৎ বাতিল বান্দরবানের হোটেল-রিসোর্টের বুকিং, নেপথ্যে কী
এবার কেএনএফের ‘সহযোগী’ রুমা থেকে গ্রেপ্তার
বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ
কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ যেভাবে গ্রেপ্তার
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কেএনএফের সঙ্গে সংলাপ সম্ভব নয়: শান্তি প্রতিষ্ঠা কমিটি
পাহাড়ে অবশ্যই শান্তি ফিরবে, সে পথেই যাচ্ছি: বম পার্টি
‘সক্ষমতা জানান দিতেই’ কেএনএফের হামলা: র্যাব
দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের ‘বম পার্টি’ আতঙ্ক
রুমায় ব্যাংক ডাকাতি: ‘লড়বি না, লড়লেই গুলি করে দেব’
থানচিতে রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট
এবার ভরদুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
ভালো আছি, কৃতজ্ঞতা: ব্যাংক ম্যানেজার নেজাম
ঘণ্টাখানেক গোলাগুলির পর থমথমে থানচি
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
ব্যাংক ডাকাতি-অর্থ লুট: রুমা ও থানচিতে ৬ মামলা
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ম্যানেজার নেজামকে তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যায় সশস্ত্ররা
ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা: আইজিপি
শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান
কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রুমায় ব্যাংক লুট: সন্ধান মেলেনি ‘অপহৃত’ ব্যবস্থাপকের