২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট ‘কারচুপি’ নিয়ে সজাগ থাকার আহ্বান ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের’

এ সময় তারা নির্বাচনের ভোটগ্রহণে কিছু ‘অনিয়ম’ও অভিযোগ তুলেছেন।

পাভেল রহমান পাভেল রহমান

আরিফুজ্জামান কোরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট ‘কারচুপির’ বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

তাদের প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ বৃহস্পতিবার বিকালে ভোট শেষে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়। এ সময় তারা নির্বাচনের ভোটগ্রহণে কিছু ‘অনিয়ম’ও অভিযোগ তুলেছেন। 

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি’ দেখতে পাওয়ার কথা জানিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ এর সহসভাপতি (ভিপি) প্রার্থী ফুয়াদ রাতুল বলেছেন, “কিছু প্যানেল সবার জন্যে সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতন ঘটনার বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পাইনি।

“আজ ভোটের দিনও একটি প্যানেলকে অবাধে ‘চোথা বিলি’ করতে দেওয়া হয়েছে। অথচ গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ আচরণবিধি মেনে ভোট কেন্দ্র হতে ৫০ গজ দূরে প্রচার চালাতে গেলে আমাদেরকে বাধা প্রদান করা হয়।”

শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতর ছাত্রশিবিরের প্যানেলের প্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন এই ভিপি প্রার্থী।

ফুয়াদ রাতুল বলেন, “কিছু হলের প্রার্থী একের অধিক ব্যালট প্রাপ্তির কথা জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত ‘লাইন জ্যামিংয়ের’ ঘটনাও ঘটেছে। এ ছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতাকর্মীরা কাজলা ও বিনোদপুর গেইটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে; যা ক্যাম্পাসে এক ধরনের ‘ভীতির পরিবেশ’ সৃষ্টি করেছে।”

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা ও ফলাফলের অপেক্ষায় এখন শিক্ষার্থীরা।

ফুয়াদ রাতুল বলেন, “রাকসুর ভোট গণনা যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। যেকোনো কারচুপির বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শামীন ত্রিপুরা, শাহরিয়ার আলিফ, তারেক আশরাফ, নাসিম সরকার, কায়সার আহমেদ, আসাদ সাদিক রাফিসহ কয়েকজন প্রার্থী।

ভোট তথ্য

>> সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে

>> ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে

>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন

>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন

>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন

>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন

আরও পড়ুন:

রাকসু: শহীদুল্লাহ ভবনে ৪টার পরও ভোটগ্রহণ

রাকসু: প্রথম ৩ ঘণ্টায় ভোট পড়ল ২৫%

রাকসু: 'জীবনে প্রথম ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হলাম'

আঙুলের অমোচনীয় কালি 'উঠে যাওয়ার' অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

রাকসু: বেলা বাড়ার সঙ্গে ভোটার বেড়েছে

রাকসু: সিনেটে ডাবল ভোট দেওয়ার দাবি শিক্ষার্থীর

৩৫ বছর পর ভোট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এক নজরে রাকসু ভোট

রাকসু ভোট: আগের ভিপি-জিএস যারা, এবার কারা?

কেমন হল রাকসুর প্রচার

প্রার্থীদের শেষ সময়ের প্রচারে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!

রাকসু: ইশতেহারের 'গালগল্পে' বিশ্বাস নেই মেহেদীর

রাকসুর সংস্কার ও ক্ষমতা বাড়াতে চায় গণতান্ত্রিক ছাত্র জোট

রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে

ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ

রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে

রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে

নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন

'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে

‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা

'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা

রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোটের আগে রাবিতে 'পোষ্য কোটার' দাবিতে ফের কর্মবিরতির ঘোষণ