১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচনেও নৌকা পেলেন না সাদিক, হারালেন পঙ্কজ

পটকা ফুটিয়ে, গান বাজিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন প্রার্থীদের অনুসারীরা।

সংসদ নির্বাচনেও নৌকা পেলেন না সাদিক, হারালেন পঙ্কজ

সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ (বায়ে), পঙ্কজ নাথ (ডানে)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2023, 11:26 PM

Updated : 26 Nov 2023, 11:26 PM

বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতেই নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। বাকি দুটিতে পুরনোদের ওপরই ভারসা রেখেছে দলটি।

এর মধ্যে আলোচিত বরিশাল-৫ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম নৌকার মনোনয়ন পেয়েছেন। এর ফলে এই আসনে মনোনয়ন চেয়ে পাননি নানা কারণে বিতর্কিত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 মেয়র পদে মনোনয়ন না পাওয়ার পর বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাবশালী নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ছেলে সংসদ সদস্য পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু সেখানেও তার উপর আস্থা রাখেনি দল। 

 তবে বরিশাল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ। এ আসনে দলীয় আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। ফলে তার মনোনয়ন অনেকটা নিশ্চিতই ছিল।

এ ছাড়া বরিশাল-৪ আসনের দুইবারের সংসদ সদস্য পংকজ নাথও মনোনয়ন হারিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই সাধারণ সম্পাদকের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।

 বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একাধিকবারের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদের কন্যা এবারই প্রথমবারের মত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনে নৌকার মাঝি হলেন।

 রোববার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত ২৯৮ প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়।

 বরিশাল জেলার ছয়টি আসনের প্রার্থিতা ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। পটকা ফুটিয়ে, গান বাজিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন প্রার্থীদের অনুসারীরা।

পুরানো খবর:

বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?

পুরানো খবর:

পঙ্কজ-শাম্মী দ্বন্দ্ব কতদূর গড়াবে

 সবচেয়ে বেশি আনন্দিত বরিশাল-৩ ও বরিশাল-৬ আসনের আওয়ামী লীগের নেতা কর্মীরা। ২০০৮ সালের পর এই দুই আসনে এবারই দলীয় প্রার্থী পেয়েছেন তারা। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ জোটসঙ্গী জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিকে এ দুটি আসনে ছাড় দিয়েছিল।

এদিকে বরিশাল-২ আসনে ফিরিয়ে আনা হয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে। এ আসন থেকে ২০১৪ সালে তিনি সংসদ সদস্য ছিলেন।

 ২০১৮ সালে তাকে বাদ দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহে আলম তালুকদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এবার তাকে ঠেকাতে ২০ জন দলীয় মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছিলেন এবং সবাই একাট্টা হয়েছিলেন।

 বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুল হাফিজ মল্লিক।

আরও পড়ুন

পুরানো খবর:

ভোটে চাচার বিপক্ষে ‘যাবেন না’ সাদিক আব্দুল্লাহ

পুরানো খবর:

‘অপরিচিত’ খায়ের আব্দুল্লাহর মনোনয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল

পুরানো খবর:

বরিশাল সিটি নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে চাচা-ভাতিজা

পুরানো খবর:

বরিশাল বিভাগীয় কমিশনারের বাড়িতে ‘সমঝোতা’ বৈঠকে মেয়র সাদিক আবদুল্লাহ

পুরানো খবর:

মেয়র সেরনিয়াবাতকে গ্রেপ্তারের দাবি প্রশাসনের কর্মকর্তাদের