২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বেচে যাওয়া পিৎজা পুনরায় গরম করতে

ওভেন, এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ আর চুলায় গরম করার পদ্ধতি আলাদা।

বেচে যাওয়া পিৎজা পুনরায় গরম করতে
পিৎজা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 08:29 PM

Updated : 28 Feb 2024, 08:29 PM

মচমচে ক্রাস্টের সাথে পনির-ময় পিৎজা খাওয়ার মজাই আলাদা।

তবে বাসায় এনে খাওয়ার পর বেচে যাওয়া পিৎজার টুকরা পরদিন খেতে তেমন আর স্বাদ লাগে না।

এর প্রধান কারণ গরম করতে গিয়ে পিৎজা হয়ে যায় শুষ্ক। তবে পদ্ধতি জানা থাকলে আগের দিনের মতোই পিৎজার স্বাদ বজায় রেখে গরম করা যায়।

ওভেন পুনরায় গরম করতে

“পিৎজা গরম করার মোক্ষম পন্থা হল ওভেন। এই পদ্ধতি কখনই ব্যর্থ হয় না”- রিয়েলসিম্পল ডটকম’য়ে এভাবেই মন্তব্য করেন জীবনযাপন-বিষয়ক মার্কিন প্রতিবেদক এরিয়েল ক্লেইন।

এর জন্য লাগবে অ্যালুমিনিয়াম ফয়েল এবং বেইকিং শিট।

  • প্রথমে ওভন ৩৫০ ডিগ্রিতে প্রথমিকভাবে (প্রি-হিট) গরম করে নিতে হবে।

  • এবার অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর বেইকিং শিট বিছিয়ে পাঁচ মিনিট ওভেনের ভেতর রেখে দিতে হবে। এটা পিৎজা’কে মচমচে করতে সাহায্য করবে।

  • এখন সাবধানে বেইকিং শিটে পিৎজা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। পাঁচ মিনিট পর দেখতে হবে পিৎজায় থাকা চিজ বা পনিরে বুদবুদ উঠছে কি-না। আর যেন পুড়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে।

  • ১০ মিনিট পর পিৎজা বের করে পরিবেশন করতে পারবেন।

মাইক্রোওয়েভে গরম করা

কোনো খাবার মাইক্রোওয়েভে গরম করলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না। তবে পিৎজার ক্ষেত্রে রয়েছে আলাদা পন্থা।

  • পিৎজার টুকরা মাইক্রোওভেন প্রতিরোধী পাত্রে রেখে মাইক্রোওয়েভের ভেতরে দিন।

  • এবার আধা কাপ পানি নিয়ে, কাপটি মাইক্রোওয়েভে পিৎজা’র পাত্রের পাশে রাখতে হবে।

  • উচ্চ তাপমাত্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড গরম করুন। বা পর্যাপ্ত গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে পিৎজা বের করে নিন।

  • পানি পিৎজার ক্রাস্টকে করবে মচমচে আর পনির গলাবে সঠিকভাবে।

এয়ার ফ্রায়ার ব্যবহার করতে চাইলে

এয়ার ফ্রায়ারে পিৎজা গরম করলে যে সাংঘাতিক টাটকা স্বাদ পাওয়া যায়, সেটা হয়ত অনেকেই জানেন না। এয়ার ফ্রায়ারের আকারের ওপর নির্ভর করে একটি বা দুটি পিৎজার টুকরা গরম করা যায়।

  • পার্চমেন্ট কাগজে পিৎজার টুকরা এয়ার ফ্রায়ারের মাঝে রেখে ৩৭৫ ডিগ্রি তাপমাত্রায় গরম করতে দিতে হবে।

  • গরম করার সময় বিভিন্ন রকম হতে পারে। তবে দুয়েক মিনিটই যথেষ্ট। এবার বের করে পরিবেশন করুন।

চুলায় গরম করার পন্থা

বাসায় ওভেন, এয়ার ফ্রায়ার কিছুই নেই-তো কী হয়েছে! চুলাতেই পুনরায় গরম করা যায় বেচে যাওয়া পিৎজা।

  • নন-স্টিক পাত্র বা প্যান চুলায় মাঝারি তাপে কয়েক মিনিট গরুম করুন।

  • এখন পিৎজার টুকরা পাত্রে দিয়ে মাঝারি আঁচে গরম করতে থাকুন যতক্ষণ না পিৎজার নিচের অংশ মচমচে না হয়।

  • এবার কয়েক ফোঁটা পানি পাত্রে ছিটিয়ে ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট রাখুন। এর ফলে পিৎজার চিজ বা পনির সুন্দর মতো গলে যাবে।

  • তারপর পরিবেশন করুন মজার পিৎজা।

আরও পড়ুন

পুরানো খবর:

যে কারণে রান্নার তেল পুনরায় গরম করা ঠিক না

পুরানো খবর:

যে কারণে মাংস ঠাণ্ডা অবস্থায় রান্না করা ঠিক না

পুরানো খবর:

‘ফ্রায়েড চিকেন’ পুনরায় গরম করতে

পুরানো খবর:

হিমায়িত খাবার পুনরায় গরম করার আগে