২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেট মনের তৃপ্তিতে ইলিশ পোলাও

নিজে রান্না করে তাক লাগিয়ে দিতে চাইলে অনুসরণ করতে পারেন এই রিসিপি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 02:57 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

রান্না জানেন না তাতে কী হয়েছে! রয়েছে মিতা খানমের সহজ রেসিপি।

উপকরণ

পদ্ধতি

আদা ও রসুন বাটা, মরিচ ও ধনে গুঁড়া টক দই আর কিছু বেরেস্তা দিয়ে ইলিশ মাছ মেরিনিইট করে এক ঘণ্টা রেখে দিন।

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিন। গরম হলে অর্ধেক তেল ও ঘি দিয়ে মেরিনেইট করা মাছ কষিয়ে রান্না করুন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে বাকি তেল ও ঘি দিন।

গরম হলে দারুচিনি, এলাচ, তেজপাতা-সহ চাল দিয়ে কষিয়ে নিন।

তারপর পরিমাণ মতো পানি দিয়ে আধা সিদ্ধ করে নিন।

এখন রান্না করা মাছ বিছিয়ে দিয়ে দমে রাখুন। কিছুক্ষণ পর নামিয়ে বাকি বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও।

মনে রাখতে হবে: সাধারণত যে পরিমাণ চাল তার দেড় গুন পানি দিতে হয়। ঝরঝরে করতে চাইলে অবশ্যতই তেল বা ঘিয়ে চাল কষাতে হবে।

আরও রেসিপি