১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রশান্তির’ প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির

১১ দিনের মেডিটেশন কোর্সে অংশ নিতে সোমবার কাঠমাণ্ডু পৌঁছান আমির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 12:51 PM

Updated : 09 May 2023, 12:51 PM

অভিনয়ে ফেরার প্রস্তুতিতে ধ্যানের প্রশিক্ষণ নিতে নেপালে গেছেন বলিউডের অভিনেতা আমির খান।

টাইমস অব ইনডিয়া জানিয়েছে, ১১ দিনের কোর্সে অংশ নিতে সোমবার কাঠমাণ্ডুতে পৌঁছান আমির।

কাঠমাণ্ডু থেকে ১২ কিলোমিটার দূরে বুধনীলকণ্ঠের মেডিটেশন সেন্টারটির নাম ‘নেপাল বিপাসনা কেন্দ্র’।

‘নেপাল বিপাসনা কেন্দ্র’ জানিয়েছে, আমির বিমানবন্দর থেকে সরাসরি সেখানে পৌঁছে যান এবং সেশন শুরু করে দেন।

আমিরের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, ‘মানসিক প্রশান্তির’ খোঁজে নেপালে মেডিটেশন কোর্সটি করছেন তিনি।

গত বছরে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা থেকে বিরতির ঘোষণা দিয়ে আমির খান জানিয়েছিলেন, পরিবারকে সময় দিতে চান তিনি। এজন্য কিছুদিন অবসর প্রয়োজন।

ওই ঘোষণার কিছুদিন পর অবশ্য আমির ফের জানিয়েছিলেন, তার বিরতিকাল বেশি সময়ের নয়।

এবার বিরতি শেষে আমির ফিরছেন। আর সেই প্রত্যাবর্তন অধ্যায়ে নিজের হিট সিনেমা ‘গজনী’কে ফের আনতে পারেন হিন্দি সিনেমার মিস্টার ‘পারফেকশনিস্ট’।

ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা মেমেন্টো অবলম্বনে ২০০৮ সালে বলিউডে গজিনি নির্মাণ করেন তামিল চলচ্চিত্রকার এর আর মুরুদাগোস, তাতে মূল চরিত্রে অভিনয় করেন আমির।

দীর্ঘ ১৫ বছর পর ‘গজনির’ সিক্যুয়েল তৈরি নিয়ে আলোচনা চলছে, ‘গজিনি ২’ নিয়ে আলোচনা করতে প্রাই হায়দরাবাদ ছুটছেন তিনি।

তবে কেবল গজনিই নয়, আরও কয়েকটি সিনেমার প্রস্তাব আমিরের কাছে এসেছে। এছাড়া কিছু কাজও শুরুও করেছেন এই অভিনেতা।

২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনিস’ এর হিন্দি রিমেক তৈরি করছেন আমির। এছাড়া দক্ষিণী পরিচালক প্রশান্ত নীলের সঙ্গেও কাজ করতে চলেছেন তিনি। ওই সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করছেন আরেক সুপারহিট দক্ষিণী তারকা জুনিয়ার এটিআর।

পুরনো খবর

পুরানো খবর:

লাল সিং চাড্ডা: যেভাবে বলিউডের ফরেস্ট গাম্প হলেন আমির খান

পুরানো খবর:

এবার স্প্যানিশ সিনেমার রিমেক বানাতে যাচ্ছেন আমির খান

পুরানো খবর:

নতুন সিনেমার জন্য সালমানকে ‘বেছে নিলেন’ আমির খান

পুরানো খবর:

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

পুরানো খবর:

‘গজনি’র সিক্যুয়েল আনছেন আমির

পুরানো খবর:

আমির খানের সিদ্ধান্ত বদল

পুরানো খবর:

হঠাৎ বিরতি ঘোষণা আমির খানের, কেন?

পুরানো খবর:

ভক্তদের উদ্বেগে ফেলে লাঠি হাতে আমির

পুরানো খবর:

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে