২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্তারক মুস্তাফিজে মুগ্ধ ধোনি

প্রস্তুতি নেওয়া সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের স্লোয়ারে বিভ্রান্ত হয়েই আউট হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। মহেন্দ্র সিং ধোনির হন্তারকও এই তরুণ বাঁহাতি পেসার। সুরেশ রায়না, রোহিত শর্মার পর ভারতের অধিনায়কও এখন প্রশংসায় ভাসাচ্ছেন তরুণ এই ক্রিকেটারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 02:36 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

পুরনো খবর:

মুস্তাফিজকে নিয়ে সাবধানী স্ট্রিক
‘মওকা মওকা’ নিয়ে মুখ খুললেন ধোনি
মুশফিককে হারাতে চায় না বাংলাদেশ
বড় হয়ে উঠেছে বাংলাদেশ: গাভাস্কার
আমাদের ক্রিকেটের অনেক বড় প্রাপ্তি: ফারুক
প্রয়োজনে নেতৃত্ব ছাড়তে প্রস্তুত ধোনি
অফস্পিনার নাসিরে মাশরাফির আস্থা
আরও ক্ষুধার্ত বাংলাদেশ দল!
ধোনিকে বেদির যোগ ব্যায়ামের পরামর্শ
তরুণ পেসারদের ওপর হিথ স্ট্রিকের আস্থা
মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস কোচের
কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন পেস বোলিং কোচ
ব্যাটসম্যানদের দুষছেন ভারত অধিনায়ক
ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ অধিনায়কের

প্রথম ওয়ানডেতে ৫০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ৭৯ রানের জয়ে বড় অবদান রাখেন মুস্তাফিজ। দ্বিতীয় ওয়ানডেতে আরও ভয়ঙ্কর ছিলেন তিনি। ৪৩ রানে ৬ উইকেট নিয়ে তিনি গুঁড়িয়ে দেন অতিথিদের।

মুস্তাফিজকে থামাতে দ্বিতীয় ওয়ানডেতে তাকে আক্রমণ করে খেলার পরিকল্পনা ছিল ভারতের। প্রথম স্পেলে বাঁহাতি পেসারকে ঠেকিয়ে রাখতে পারলেও পরের স্পেলে ভেঙে যায় অতিথিদের সমস্ত প্রতিরোধ।

দ্বিতীয় স্পেলে ১১ রানে পাঁচ উইকেট নেন মুস্তাফিজ। তার একটি ছিল ব্যাটিং অর্ডারে এগিয়ে নামা দলের বড় ভরসা ধোনির। মুস্তাফিজের দুর্দান্ত স্লোয়ারে পুরোপুরি বিভ্রান্ত হয়ে সৌম্য সরকারকে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মুস্তাফিজের প্রশংসা করেন ধোনি।

“সে ভালো একজন বোলার, সে কন্ডিশন খুব ভালোভাবে কাজে লাগাতে পারে।”

১৯ বছর বয়সী মুস্তাফিজের স্লোয়ারের জন্য প্রস্তুত ছিল ভারত। কিন্তু সেই স্লোয়ার জন্য যখন এল বুঝতেই পারলেন না ধোনিরা, “ওর হাতের গতি ভালো। ওর স্বাভাবিক গতির বল আর স্লোয়ারে কোনো পার্থক্য টের পাওয়া যায় না।”

অন্য পেসারদের স্লোয়ার সাধারণত উইকেটরক্ষকের সামনে পড়ে বা নিচু হয়। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে বল উইকেটরক্ষক পর্যন্ত যায় আর বাউন্সও ঠিক থাকে। এটা কিভাবে হয় উত্তরটা জানা নেই এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ধোনিরও।