২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

শুক্রবার বিকালে দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় সবজির চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মর্টার শেলটি পান স্থানীয় এক কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 05:20 PM

Updated : 21 Nov 2026, 05:20 PM

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

শনিবার খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, শুক্রবার বিকালে দিকে শালবন এলাকার পল্লীটিলা এলাকায় সবজির চাষ করতে গিয়ে মাটি খুঁড়ে মর্টার শেলটি পান স্থানীয় এক কৃষক। পরে আইনশৃঙ্খলা বাহিনী তা উদ্ধার করে।

ওসি বলেন, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টার শেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।