১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গভীর রাতে দুই পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 03:47 PM

Updated : 19 Nov 2026, 03:47 PM

খাগড়াছড়ি সদর উপজেলায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি পিকআপের সিটসহ ভেতরের অংশ পুড়ে যায়। অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এর মধ্যেই নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপ দুটির মালিককে খুঁজছে পুলিশ।