১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইবিতে ছাত্রী নির্যাতন: পাঁচ নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

সংগঠনের সভাপতি বলেন, “সার্বিক বিবেচনায় বিষয়টাকে ক্রিমিনাল অফেন্স হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।”

ইবিতে ছাত্রী নির্যাতন: পাঁচ নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে- (বাম থেকে) সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান মিমি, হালিমা খাতুন উর্মী, মোয়াবিয়া জাহান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 05:28 PM

Updated : 01 Mar 2023, 05:31 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ছাত্রলীগ।

বুধবার বিকালে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, দেশরত্ন শেখ হাসিনা হল শাখার সহসভাপতি তাবাসসুম ইসলাম, কর্মী মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মী।

পরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তদন্ত কমিটির প্রতিবেদন, মহামান্য হাই কোর্টের নির্দেশ এবং সার্বিক বিবেচনায় বিষয়টাকে ক্রিমিনাল অফেন্স হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।

“যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এই পাঁচজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। পাঁচজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছি।”

ছাত্রী নির্যাতনের ঘটনায় জমা দেওয়া দুটি তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার হাই কোর্টে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, দায়িত্বহীনতার অভিযোগে হল প্রভোস্টকে অব্যহতি এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ কয়েকটি নির্দেশ দিয়েছেন।

তার কিছু পরেই ছাত্রলীগের পক্ষ থেকে পাঁচজনকে বহিষ্কারের বিবৃতি এলো।

এর আগে মঙ্গলবার ওই পাঁচ শিক্ষার্থীকে তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

দেশরত্ন শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত ওই কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, র‌্যাগিংয়ের নামে ছাত্রলীগ নেত্রীরা তাকে ‘বিবস্ত্র করে ভিডিও ধারণ’ করেন। শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ঘটনা কাউকে জানালে ‘জীবননাশের হুমকিও’ দেন তারা। রোববার রাতের ওই ঘটনার পর বিপর্যস্ত ওই ছাত্রী সকালে হল ছেড়ে বাসায় চলে যান। মঙ্গলবার তিনি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল কর্তৃপক্ষ দুটি কমিটি গঠন করে। এর বাইরে হাই কোর্টের নির্দেশে একটি বিচার বিভাগীয় এবং ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আরও দুটি কমিটি করে।

নির্যাতিত ওই ছাত্রীকে ছাত্রলীগের তদন্ত কমিটির কাছে অভিযোগ দেওয়ার জন্য রোববার ডাকা হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে তিনি ক্যাম্পাসে যেতে পারেননি। পরে মোবাইল ফোনে তিনি তদন্ত কমিটিকে তার অভিযোগ জানান।

আরও পড়ুন:

পুরানো খবর:

ছাত্রী নির্যাতন: হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু ইবি কর্তৃপক্ষের

পুরানো খবর:

ইবির হলে নির্যাতিত ছাত্রী ‘মামলা করবেন’ আদালতে

পুরানো খবর:

ছাত্রী হলে নির্যাতন: ইবির তদন্ত প্রতিবেদন হাই কোর্টে

পুরানো খবর:

ইবিতে ছাত্রী নির্যাতন: ছাত্রলীগের ৫ জনের হলের সিট বাতিল

পুরানো খবর:

ফোনে ইবির নির্যাতিত ছাত্রীকে ‘ন্যায়বিচারের’ আশ্বাস ছাত্রলীগ সভাপতির

পুরানো খবর:

যা যা ঘটেছে ছাত্রলীগকে সব বলেছি: ইবির নির্যাতিত ছাত্রী

পুরানো খবর:

ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

পুরানো খবর:

‘তারা আমার হাত-পা ধরে ক্ষমা চেয়েছে,’ বললেন ইবি ছাত্রী

পুরানো খবর:

ইবিতে ছাত্রী নির্যাতন: হাই কোর্টের আদেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

পুরানো খবর:

ইবি হলে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটির মুখোমুখি ছাত্রলীগের দুই নেত্রী

পুরানো খবর:

তদন্ত কমিটিকে ‘নির্যাতনের’ বর্ণনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী

পুরানো খবর:

ইবি হলে ছাত্রী নির্যাতন: ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল কর্তৃপক্ষ

পুরানো খবর:

ইবির হলে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে