১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: পঞ্চম দিনে চিকিৎসক-নার্সের সাক্ষ্য

সোমবার আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: পঞ্চম দিনে চিকিৎসক-নার্সের সাক্ষ্য
মাগুরার আদালতে শিশু ধর্ষণ মামলার আসামিরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 05:18 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনের মত সাক্ষ্য গ্রহণ হয়েছে। 

রোববার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

এদিন চিকিৎসক-নার্সসহ চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মোট ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট সাক্ষী আছে ৩৭ জন। সোমবার আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল বলেন, রোববার শিশুটিকে চিকিৎসা প্রদানকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহরিয়া সুলতানা, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সেবিকা জলি পারভীন, বনানী পারভীন এবং প্রধান আসামি হিটু শেখের প্রতিবেশী জহুরা খাতুন সাক্ষ্য দিয়েছেন। 

আইনজীবী বলেন, চিকিৎসক ও নার্সরা বলেছেন ধর্ষণের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিবেশীও হিটু শেখের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। 

সাক্ষ্য গ্রহণের আগে মামলার চার আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী রোকেয়া বেগম।

শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসারত অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার ...

মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস

শোকাচ্ছন্ন মাগুরার জারিয়া গ্রাম

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছাল শিশুর মরদেহ