১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, ‘সব পজিটিভ’

শিশুটি বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেন মা।

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, ‘সব পজিটিভ’
শিশুটি বোনের শ্বশুর হিটু শেখ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

মাগুরার শ্রীপুরে আট বছর বয়সি শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে ডিএনএ প্রোফাইল রিপোর্ট এসেছে। এরই মধ্যে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। 

“সবই পজিটিভ; আমরা খুব শিগগির অভিযোগপত্র দিয়ে দেব।”

মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছয় বছর বয়সি শিশুটি ধর্ষণের শিকার হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার

মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস

শোকাচ্ছন্ন মাগুরার জারিয়া গ্রাম

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছাল শিশুর মরদেহ

সেখান থেকে ঢাকা মেডিকেল হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। গত ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার শুরু থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এ ঘটনায় শিশুটি বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেন মা। চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।