হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২
আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঢাকার হাজারীবাগে এক বাসায় গ্যাস বিস্ফোরণে পারভীন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই নারী।
রোববার সন্ধ্যায় বটতলা এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে ওই বাসার ভেতরেই পারভীন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
“দগ্ধ অপর দুই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
