১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত

চাঁদনী ট্রাভেলসের বাসটি জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 11:58 AM

Updated : 11 Nov 2026, 11:58 AM

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সড়কের কল্যাণপুরগামী অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দারুস সালাম থানার এসআই তামান্না রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাবতলীর পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় পথচারী দুই নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।