২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

মঙ্গলবার আরও ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা বলে জানান পিপি।

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ
মাগুরার আলোচিত সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

মাগুরার আলোচিত আট বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সোমবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিন শিশুটির চাচা, মাদ্রাসা শিক্ষক ও এক ছাত্র সাক্ষ্য দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী রোকেয়া বেগমকে আদালতে আনা হয়।

পিপি মুকুল বলেন, এ মামলার তিন থেকে পাঁচ নম্বর সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। সাক্ষীরা হলেন- শিশুটির চাচা মোহাম্মদ ইব্রাহিম, আসামি হিটু শেখের এলাকার বাসিন্দা নিজানান্দুয়ালী গ্রামে হযরত আলী ও মাদ্রাসা শিক্ষক দেলোয়ার হোসেন। মামলা ৩৭ জন সাক্ষী রয়েছে।

আগামীকাল মঙ্গলবার আদালত মামলার আরও ১০ জনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে বলে জানান তিনি। 

শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসারত অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন...

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার ...

মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস

শোকাচ্ছন্ন মাগুরার জারিয়া গ্রাম

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছাল শিশুর মরদেহ