১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএসের ফল, পাস ৭১.৩৩ শতাংশ

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৬ হাজার ৪৮১ শিক্ষার্থী।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএসের ফল, পাস ৭১.৩৩ শতাংশ
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ ও বিএসএস পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৭১.৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  

সোমবার দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বিএ ও বিএসএস পরীক্ষা-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষায় ছয় সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৭৭ হাজার ৮৯৮ জন। আর পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৯৫৪ জন।

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৬ হাজার ৪৮১ শিক্ষার্থী। এর মধ্যে ৩৩ হাজার ১৫৬ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার শতকরা ৭১ দশমিক ৩৩।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আটজন ‘A-’, ২৮৪ জন ‘B+’, তিন হাজার ৯১১ জন ‘B’, ১১ হাজার ৮৪৬ জন ‘B-’, ১১ হাজার ৮৪৮ জন ‘C+’, চার হাজার ৭৫৪ জন ‘C’ এবং ৫০৫ জন ‘C-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৬২৭ জন ছাত্র এবং ১৫ হাজার ৫২৯ জন ছাত্রী।

ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যবে। এ ছাড়া SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।