২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনূসের বৈঠক, অগ্রগতি নিয়ে আলোচনা

বৈঠকে প্রধান উপদেষ্টা পরবর্তী করণীয় সম্পর্কে কমিশনকে দিকনির্দেশনা দেন।

ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনূসের বৈঠক, অগ্রগতি নিয়ে আলোচনা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেইসবুক

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 11:32 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন প্রধান মুহাম্মদ ইউনূস। সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় সংস্কার প্রক্রিয়া নিয়েও।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে যেসব আলোচনা হয়েছে, বৈঠকে সেগুলোর অগ্রগতি কমিশন প্রধানকে অবহিত করেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক ও সফর রাজ হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

 আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টা পরবর্তী করণীয় সম্পর্কে কমিশনকে দিকনির্দেশনা দেন।