২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি মসজিদ: পৃথিবীর অষ্টম বৃহত্তম ও সুন্দরতম!

অনেকদিন ধরে যাবো যাবো করেও, যাওয়া হচ্ছিলোনা। প্রতিদিন কতো দেশের  কতো মানুষ  আসে এই মসজিদ দেখতে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাবিব, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2017, 05:10 PM

Updated : 11 Oct 2022, 02:50 PM

এক  সাপ্তাহিক ছুটির দিনে চলে এলাম বাস  স্টেশনে। স্টেশনের নাম আল-গুবাইবা । বাসের নাম আবুধাবি বাস । যদিও বাসের  মালিক দুবাই সরকার । এখানে বাসের  গন্তব্যই বাসের নাম । আরামদায়ক বাস । ভাড়া পঁচিশ  দিরহাম ।   ফ্রি ওয়াইফাই । দুবাই থেকে আবুধাবি ।  সময় লাগবে দুই ঘণ্টা । ঠিক টাইমে ছাড়বে  বাস। এক মিনিটও আগে পিছে না।

বাস ছাড়ার এখনো বিশ মিনিট বাকি । পেয়েছে  খিদা। স্টেশনের পাশে ভারতীয় রেস্তোরাঁ থেকে কিনলাম বিরিয়ানি । চিকেন বিরিয়ানি । দাম বারো দিরহাম । এতো স্বাদের বিরিয়ানি! এতো  বছর পর সেই  বিরিয়ানি আজও চোখে ভাসে । সেই স্বাদ, মনে হলে  এখোনো জিহ্বায় পানি আসে  ।

চলছে বাস, শহর পেরিয়ে মরুর প্রান্তরে । মরুভূমির মধ্য দিয়ে রাস্তা । যেতে হবে দীর্ঘ পথ । আমি  ফ্রি ওয়াইফাই  ব্যবহার  করে, কানে হেডফোন লাগিয়ে  শুনছি গান, সোনালি  প্রান্তরে ... ভ্রমরার গুঞ্জনে । উষ্ণ বালির  মধ্যে  উটের দৌড়াদৌড়ি  আর ভালোলাগার গান শুনতে শুনতে পৌঁছে গেলাম  আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবিতে ।

বাস কাউন্টারে জিজ্ঞেস করে নিলাম গ্রান্ড মসজিদে যাওয়ার লোকাল  বাস নম্বর । বাস ভর্তি লোক । চেনা চেনা  মুখ । এখানে বাস ভাড়া মেটানোর পদ্ধতি বড়ই অভিনব । দরজার পাশে বাক্স । খুচরা পয়সা দিয়ে ভাড়া মেটানো যায় । বাক্সে কম না বেশি দিলেন, দেখার কেউ নাই। ধরা পড়লে আবার  জামিন নাই ।

ওই তো বাস থেকে সুদৃশ্য মসজিদের আগা দেখা যাচ্ছে । দেখতে দেখতে পৌঁছে গেলাম একিবারে মসজিদ প্রাঙ্গণে । মসজিদের একদম পাশেই বাস স্টপ। বাস থেকে নেমেই  একটা ভালো স্পট পেয়ে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। ঝটপট নিলাম কিছু ছবি তুলে ।

মসজিদ প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় । মসজিদের নাম শেখ জায়েদ মসজিদ  বা  গ্র্যান্ড মসজিদ । মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্র প্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাইয়ানের নামানুসারে। এটি আরব-আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। এমনকি এ মসজিদ পৃথিবীর অষ্টম বৃহত্তম ও সুন্দরতম।

বড় চারটি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে। যার উচ্চতা ৩৫১ ফুট। নকশা নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে দীর্ঘস্থায়ী মার্বেল পাথর, মূল্যবান স্ফটিক পাথর ও মৃৎশিল্প। শেখ জায়েদ মসজিদের নকশায় মুঘল এবং মুরিস মসজিদ, গম্বুজ বিন্যাস ও ফ্লোর বিন্যাসে বাদশাহি লাহোরে মসজিদ, মিনারে দ্বিতীয় হাসান মসজিদ (মরক্কো) এর প্রভাব স্পষ্ট প্রতীয়মান। আরবের ২০০ বছরের ইতিহাস-ঐতিহ্য ও শিল্পচর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে । মার্বেল পাথর, সোনা, আধা মূল্যবান পাথর, স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে ।

মসজিদে  আছে ছোট-বড় সাত আকারের ৮২টি গম্বুজ। যা নির্মাণ করা হয়েছে শ্বেত মার্বেল দিয়ে। মসজিদের বড় গম্বুজের উচ্চতা ২৭৯ ফুট। ডিজাইন ও নির্মাণে ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত  সহ অনেক দেশ থেকে কারিগর ও উপকরণ ব্যবহার করা হয়েছে  ।  শেখ জায়েদ মসজিদের কার্পেট এর ওজন ৩৫ টন। নিউজিল্যান্ড এবং ইরানের উল থেকে তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছিল।

স্ফটিক স্বচ্ছ লক্ষ লক্ষ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড় বাতিটি আছে  এই মসজিদে। জার্মানির তৈরি ঝাড়বাতিটির ব্যস  ৩৩ ফুট  এবং উচ্চতা  ৪৯ ফুট । মসজিদটির আঙিনা ১৭ হাজার বর্গমিটার মার্বেল মোজাইকের। এটি পৃথিবীর সর্ববৃহৎ আয়তনের মার্বেল মোজাইক। প্রধান হলের ধারণ ক্ষমতা সাত হাজার । সাথেই রয়েছে ২টি প্রার্থনা হল এক একটি  পনেরোশো ধারণ ক্ষমতা সম্পন্ন। যার ১ টি মহিলাদের জন্য। প্রতিটির সঙ্গে দুটি ছোট প্রার্থনা হলও আছে। প্রার্থনা হল ও আঙ্গিনা মিলিয়ে ৪১ হাজার মানুষ নামাজ পড়তে পারে। জুম্মা ও ঈদে সর্বমোট দেড় থেকে দুই লাখ মুসুল্লি নামাজ আদায় করেন।

২ বিলিয়ন দিরহাম খরচ করে তিরিশ একর জায়গার উপর নির্মাণ করা হয় শেখ জায়েদ মসজিদ ।  মসজিদের  নির্মাণ কাজ ১৯৯৬ সালে শুরু হয়ে শেষ হয় ২০০৭ সালের ডিসেম্বর মাসে ।

সাড়া বিশ্বের পর্যটকদের কাছেও এই মসজিদ অন্যতম জনপ্রিয় একটি জায়গা। আরব আমিরাতে বেড়াতে এসে এই মসজিদ না দেখে কেউ ফেরে না।মসজিদে প্রবেশ করতে টিকিট লাগে না । সব ধর্মের বর্ণের মানুষের জন্য উন্মুক্ত এ মসজিদ । যে কেউই ভেতরে ঢুকতে পারে ও ছবি ওঠাতে পারে।

তবে মসজিদের পবিত্রতা রক্ষার্থে প্রবেশের কিছু নিয়ম আছে। পুরুষদের লম্বা শার্ট-পেন্ট বা পাঞ্জাবি পরিহিত হলে ভালো হয় । নারী দর্শনার্থীদের  জন্যে মসজিদে  আছে বোরকার ব্যবস্থা। বোরকা পরে রীতিমতো খুশি তারা । অনেকেই হাত বেঁকিয়ে করে ‘তু’ মুখ বাঁকা করে তুলছেন ফটো আর সেলফি।

লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল- md.naim@aol.com

এই লেখকের আরও লেখা

প্রবাসীর ভ্রমণ: প্রাচীন শহর প্রাগে

জার্মানিতে মরিচ সংকটের সমাধান

রাণী ভিক্টোরিয়ার প্রেম ও কর্মচারী করিমের কাহিনী

প্রবাসীর ভ্রমণ: ভালোলাগা থাই যোগাযোগ ব্যবস্থার কথা

থাইল্যান্ডে মধ্যরাতেও নিরাপদ নারীরা

প্রবাসের চিঠি: রোমান্টিক শহর, তালার বহর

থাইল্যান্ডের ভাসমান হাটে

বিদেশির মুখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত!

হাতির বিষ্ঠাও লাখ টাকা!

জার্মান দেশের মেলায় বাংলাদেশের পতাকা!

স্পেন ভ্রমণ: নব্বই পয়সার সিনেমা

জার্মান দেশে বাংলাদেশি দাঁতের প্রশংসা!

জানালা খুলে বরফের রাজ্যে!

বার্সেলোনায় মেসির মাঠে

গল্পে পড়া রাজা-উজির, এসে পেলাম স্পেনে  

ঘুরে এলাম স্পেনের কর্ডোভা মসজিদ  

মুসলিম স্থাপত্য ‘আলহাম্বরা’ ও তার লোককথা

জার্মানিতে বড়দিন উৎসব, সান্টাক্লজ আসার অপেক্ষায়!

প্রবাসীর ভ্রমণ: সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ 

ভিসা-পাসপোর্টের ভোগান্তিতে ভ্রমণ 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!