২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর ভ্রমণ: বায়ার্ন মিউনিখের মাঠে!

জার্মান ভাষায় জার্মানিকে বলা হয় ডয়েচল্যান্ড। এই ডয়েচল্যান্ডকে  আবার আরবি ও স্প্যানিশ ভাষায়  ডাকা হয় আলমানি । আর ‘আলমানি’ই  হলো  জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাবিব, জার্মানির মিউনিখ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 06:54 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

জার্মানির ষোলোটি রাজ্য  । প্রত্যেকটি রাজ্যের আবার আলাদা আলাদা  রাজধানীও আছে ।

ষোলোটি রাজ্যের একটি হলো বাভারিয়া রাজ্য। দক্ষিণ- পূর্ব  জার্মানির  চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ার বর্ডার ঘেঁষে  এই রাজ্যটির অবস্থান। বাভারিয়া রাজ্যের রাজধানী শহর হলো মিউনিখ । মিউনিখ শহরকে জার্মান ভাষায় বলা হয় মোনচেন। 
মিউনিখ জার্মানির তৃতীয় বৃহত্তম শহর । শহরটি ইসার নদীর তীরে অবস্থিত। প্রাচীন দুর্গ, দালান ও অনেকগুলো জাদুঘর  আছে এ শহরে  । সাত থেকে  আট কোটি পর্যটক প্রতিবছর এসে ঘুরে যান, সারা দুনিয়া থেকে  ।  সময় পেলে  মাঝে মধ্যে  যাওয়া  হয়  জনপ্রিয় এ শহরে ।

মিউনিখে একটি জনপ্রিয় ফুটবল ক্লাব আছে। নাম বায়ার্ন মিউনিখ । দুনিয়ার আনাচে কানাচে এই ফুটবল ক্লাবটির কোটি  ভক্ত  আছে । বায়ার্ন মিউনিখের  ক্লাব স্টেডিয়ামের নাম হলো  আলিয়াঞ্জ আরেনা । প্রায় পঁচাত্তর হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারেন এই আলিয়াঞ্জ আরেনায় । জার্মানির জাতীয় ফুটবল দল ও ১৮৬০ নামে মিউনিখের আরোও  একটি  ফুটবল  ক্লাব  এই আলিয়াঞ্জ আরেনার শরিকদার ।  আলিয়াঞ্জ  আরেনা  তিন রং ধারণ করে থাকে । রং দেখে তার ঢং বুঝে নেয়া যায়। যখন লাল রং ধারণ করে তখন বুঝে নিতে হবে ভেতরে বায়ার্ন মিউনিখের খেলা চলতেছে । আর যখন নীল রং তখন  ১৮৬০ মিউনিখ  দলের খেলা । সাদা রং মানে জার্মানির জাতীয় দলের খেলা হবে  সেদিন । আলিয়াঞ্জ আরেনা  নামটা  আমার  বেশ লাগে। এই আলিয়াঞ্জ আরেনা মিউনিখের একটি বিরাট পর্যটক আকর্ষণ। প্রতিদিনই হাজার পর্যটক আসেন খালি স্টেডিয়াম দেখতে । অক্টোবর ফেস্ট নামে দুনিয়ার সবচাইতে বড় বিয়ার ফেস্টিভ্যাল প্রতিবছর এই শহরেই হয়ে থাকে । প্রতি বছর ছয় থেকে সাত লাখ লোক আসে এ বিয়ার ফেস্টিভ্যালে । সাত থেকে আট কোটি লিটার বিয়ার খাওয়া হয়ে থাকে এ উৎসবে। মিউনিখে আছে জার্মানির  গাড়ি প্রতিষ্ঠান বিএম ডাব্লিউ এর জাদুঘর । কাছাকাছি  দুইটা জাদুঘর আছে  । বিএম ডাব্লিউ ওয়েলট নামে যে জাদুঘর এটির ভেতরে যেতে টিকেট  লাগে না। প্রবেশ বিনামূল্যে । এই জাদুঘরে দেখাও যায় । চড়াও যায়। এখানে জানা যায়  এই প্রতিষ্ঠানের তৈরী বিভিন্ন গাড়ি ও  প্রতিষ্ঠানটির ইতিহাস সম্পর্কে । প্রতিষ্ঠানটির  হেডকোয়ার্টারও এই মিউনিখ শহরেই অবস্থিত । মিউনিখে দর্শনীয়  স্থানগুলির মধ্যে একটি হলো নিমফেনবুর্গ প্রাসাদ । জার্মান  ভাষায় এটিকে বলা হয়  ‘সচলস নিমফেনবুর্গ’ । এটি বাভারিয়া রাজ্যের তৎকালীন শাসকদের প্রসাদ । প্রসাদের সামনে  লেক । লেকের মধ্যে অনেক  রাজহাঁসের  দেখা  মেলে  । প্রতি বছর বড়দিনকে ঘিরে মিউনিখে বসে বড়  মেলা ও দোকান পাট । বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে শহরে  করা হয় আলোকসজ্জা । আশপাশের গাঁও গেরাম থেকে তখন বড়দিনের  কেনাকাটা করতে  প্রচুর লোকজন ভিড় করেন  মিউনিখ শহরে  । 

লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল- md.naim@aol.com

এই লেখকের আরও লেখা

প্রবাসীর ভ্রমণ: প্রাচীন শহর প্রাগে

জার্মানিতে মরিচ সংকটের সমাধান

রাণী ভিক্টোরিয়ার প্রেম ও কর্মচারী করিমের কাহিনী

প্রবাসীর ভ্রমণ: ভালোলাগা থাই যোগাযোগ ব্যবস্থার কথা

থাইল্যান্ডে মধ্যরাতেও নিরাপদ নারীরা

প্রবাসের চিঠি: রোমান্টিক শহর, তালার বহর

থাইল্যান্ডের ভাসমান হাটে

বিদেশির মুখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত!

হাতির বিষ্ঠাও লাখ টাকা!

জার্মান দেশের মেলায় বাংলাদেশের পতাকা!

স্পেন ভ্রমণ: নব্বই পয়সার সিনেমা

জার্মান দেশে বাংলাদেশি দাঁতের প্রশংসা!

জানালা খুলে বরফের রাজ্যে!

বার্সেলোনায় মেসির মাঠে

গল্পে পড়া রাজা-উজির, এসে পেলাম স্পেনে  

ঘুরে এলাম স্পেনের কর্ডোভা মসজিদ  

মুসলিম স্থাপত্য ‘আলহাম্বরা’ ও তার লোককথা

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!