২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঘরের যেসব জিনিস কখনই রং করা উচিত না

ওগুলো যেমন আছে তেমনই থাক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 02:19 PM

Updated : 18 Dec 2023, 02:19 PM

রং করা বিষয়টা বেশ চমৎকার। রংয়ের ছোঁয়ায় যে কোনো জিনিসই বদলে যায়।

ঘরে থাকা আসবাব বা সামগ্রী রং করার আগে জানতে হবে সেগুলো আসলেই রং করা ঠিক হচ্ছে কিনা। অনেক গৃহস্থালী পণ্য রং করা বিপজ্জনক হতে পারে।

টাইল

বাথরুম বা রান্নাঘরের জিনিসপত্রগুলোর রং পরিবর্তন করার ইচ্ছা জাগতে পারে।

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে মার্কিন শিল্পী ও নকাশাকার এলিজাবেথ সাটন বলেন, “এটা খুবই বাজে বু্দ্ধি। কখনও টাইলে আঁকবেন না। এগুলো দেখতেও ভালো লাগে না। আর খুব তাড়াতাড়ি রং খোসার মতো উঠে যায়, তখন দেখতে আরও বাজে লাগে।”

প্রাকৃতিক রং

ডাইনিং রুমে কাঠের কোনো আসবাব থাকলে ও তার রং নষ্ট হয়ে গেলে, পরিবর্তনের ইচ্ছা জাগতেই পারে। এক্ষেত্রে এই নকশাকর রংয়ের পরিবর্তে ‘স্টেইন’ ব্যবহারের পরামর্শ দেন।

বাড়তি রং কাঠের গঠন ঢেকে দেয় অন্যদিকে স্টেইন কাঠের টেক্সচার ঠিক রাখে ও নতুনভাব আনে।

কাঠের মেঝের ক্ষেত্রেও পরিবর্তনের বাজেট না থাকলে ‘প্রফেশনাল রি-স্টেইন’ ব্যবহার করা যেতে পারে। 

কাঠের মেঝে

কাঠের মেঝের সৌন্দর্য বাড়াতে অনেকেই সাদা বা অন্য রং করতে চাইতে পারেন, কিন্তু এটা করা ঠিক নয়। মেঝে পুনরায় ঠিক করা অনেক ঝামেলার কাজ। বলা বাহুল্য, ক্ষতিগ্রস্ত মেঝে ঠিক করা চ্যালেঞ্জিং কাজ। আর অনেকটা ভাগ্যের ওপরেও ছেড়ে দিতে হয়।

ধাতুর তৈরি জিনিসপত্র

অনেকেই ‘হার্ডওয়ার’ রং করতে চান এবং করেও থাকেন, যেমন- নব, কল, কব্জা ইত্যাদি।

সাটন ব্যাখ্যা করে বলেন, “যথেষ্ট ব্যবহারে রংয়ের ওপর দাগ পড়বে, উঠে যাবে, ফলে দেখতে পুরানো লাগে। এক্ষেত্রে হার্ডওয়ার সম্পূর্ণভাবেই অদলবদল করা ভালো।”

লাইসেন্স প্রাপ্ত নিউ ইয়র্ক ভিত্তিক ঠিকাদার ও ডাই বিশেষজ্ঞ এবং ‘শি ফিক্সড দ্যাট’য়ের প্রতিষ্ঠাতা ক্যাট ক্রিস্টির মতে, “নব ও তালায় রং করা সমস্যার সৃষ্টি করতে পারে।”

“রং তালার ভেতরে ঢুকে নষ্ট করে দিতে পারে”- বলেন তিনি।

ধোয়া ও কার্বন মনোক্সাইড চিহ্নিতকারক যন্ত্র

ধোয়া ও কার্বন মনোক্সাইড চিহ্নিতকারক যন্ত্র রাখা খুব একটা আনন্দদায়ক বিষয় না হলেও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কোনো অবস্থাতেই এগুলো বিকৃত করা ঠিক না।

এসব যন্ত্র রং করা যাবে না। কারণ রং সংবেদন ক্ষমতা হ্রাস করে। ফলে এর কার্যকারিতা কমে যেতে পারে বলে জানান, ক্রিস্টি।

যন্ত্রপাতি

সম্প্রতি যন্ত্রপাতি রং করার বেশ প্রচলন দেখা দিয়েছে।

ক্রিস্টি সতর্ক করে বলেন, “আমি যন্ত্রপাতি রং করব না। কারণ রং বিদ্যুত ব্যাহত করে। অনেক ক্ষেত্রে আগুন ধরার ঝুঁকি বাড়ায়।”

সঠিকভাবে রং না করার ফলে যন্ত্রপাতি প্রতিস্থাপন করা ব্যয় বহুল। তাই দাম কমার জন্য অপেক্ষা করা নতুন ক্রয়ের জন্য সঞ্চয় করাই ভালো।

ছবি: পিক্সাবে।

আরও পড়ুন

পুরানো খবর:

খাবারে কৃত্রিম রং কি খারাপ?

পুরানো খবর:

ঘরের দেয়াল হোক সাদা

পুরানো খবর:

রং থেকে দেয়াল সুরক্ষা

পুরানো খবর:

কাপড় থেকে স্টিকারের দাগ তোলার পন্থা