মজার চিকেন-টমেটো সুপের রেসিপি
শীত শীত সন্ধ্যার নাস্তায় বেশ জমে যাবে গরম গরম সুপ।
সাধারণত টমেটো বা মুরগির সুপ আলাদা রান্না করা হয়।
তবে এই শীতে ভিন্ন স্বাদের উষ্ণ সুপে চুমুক দিতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী সায়মা সিদ্দিকার রেসিপি।
এখানে কিছু উপাদান ইচ্ছা করলে পরিবর্তন করেও ব্যবহার করা যাবে। যেমন- সাধারণ আলুর বদলে মিষ্টি আলু বা গাজর দিয়েও এটি করা যায়।
উপকরণ
পদ্ধতি
মাঝারি আঁচে একটি পাত্রে আলু, টমেটো, চিকেন স্টক প্রায় ২০ মিনিটের মতো সিদ্ধ করুন। একটি ব্লেন্ডারে সিদ্ধ টমেটো এবং আলুর মিশ্রণটি সম্পূর্ণ মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। দেখবেন এতে খুব ক্রিইমি একটা ভাব চলে এসেছে।
একটি বড় ননস্টিক পাত্রে, মাঝারি আঁচে মাখন গরম করুন।
মাখন গলে গেলে পেঁয়াজ, রসুন দিয়ে অল্প আঁচে নরম এবং স্বচ্ছ হওয়া পর্যন্ত নেড়ে ভাজুন তবে বাদামি করবেন না।
এরপর আদা ও ধনে গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে এতে চিকেন কিমা এবং লবণ দিয়ে দিন। দুই মিনিটের মতো নেড়ে এতে আধা কাপ সাধারণ তাপমাত্রার পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে সাত থেকে আট মিনিট রেখে দিন।
পানি টেনে তেল-মসলা যখন দেখা যাবে তখন সুপের মিশ্রণটি এর সাথে মিশিয়ে দিন।
এরপর দিতে হবে ঘন ক্রিম, চিনি এবং গোলমরিচ।
ঘন মিশ্রণটি যখন ফুটতে শুরু করবে তখন আঁচ বন্ধ করে ধনেপাতার অর্ধেকটুকু দিয়ে দিতে হবে।
বাকি ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুণ।
টিপস
কিছু টমেটো অতিরিক্ত টক মনে হতে পারে। যদি সুপটি খুব টক বলে মনে হয় তবে আরও বেশি পরিমাণে ভারী ক্রিম এবং চিনি দিয়ে নিতে পারেন।
আবার মিষ্টি আলু অথবা গাজর দিয়ে রান্না করলে স্বাদ মতো কম চিনি দিয়েও রান্না করা যায়।
দুগ্ধজাত খাবারে যদি কারও অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন।
একটি বায়ুরোধী বোতল বা বাটিতে রাখলে এই টমেটোর সুপ ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
আরও রেসিপি
