Published : 15 Nov 2025, 07:27 PM
আপেল দিয়ে পিঠা তৈরি নতুন কিছু নয়। পশ্চিমা দেশে অ্যাপল পাই প্রচলিত মিষ্টান্ন। আবার ওটস দিয়েও তৈরি করা যায় নানান খাবার।
এবার আপেল আর ওটস দিয়ে কেক বানিয়ে নিতে পারেন রন্ধনশিল্পী সায়মা সিদ্দিকার রেসিপিতে।
উপকরণ
পদ্ধতি
ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে হবে।
একটি ওভেন প্রুফ প্যানে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন।
এবার ফুড প্রসেসর বা ব্লেন্ডার ব্যবহার করে, প্রথমে ময়দার মতো মিহি করে ওটস গুঁড়া করে নিন।
এরপর গাজর, আপেল, এপ্রিকট, কিশমিশ, বেইকিং পাউডার, দুধ এবং ওটস সব কিছু একসাথে মিশিয়ে নিন। তারপর মণ্ডটি প্যানে ছড়িয়ে দিন।
৪৫ থেকে ৫০ মিনিট পর্যন্ত ওভেনে বেইক করুন।
একটি টুথপিক দিয়ে পরীক্ষা করে নিতে পারেন যে কেকটি ঠিক মতো বেইক হয়েছে কিনা। যদি দেখেন টুথপিকে কেক লেগে আসছে তাহলে আরও পাঁচ থেকে ১০ মিনিট বেইক করে নিতে হবে।
টিপস
১৫ মিনিটের জন্য কেকটি ঠাণ্ডা হতে দিন। এরপর পছন্দ মতো টুকরো করে কেটে নিন। এই কেক চার-পাঁচ দিনের জন্য বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করে খাওয়া যায়।
যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা ইচ্ছা করলে কিছুটা মধু এতে যোগ করে নিতে পারেন। তবে স্বাস্থ্যকর ভাবে খেতে চাইলে কেকের মিশ্রণে খেজুর কুচিও দেওয়া যাবে।
আরও রেসিপি