২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেসিপি: গোলাপি ডিমের আচার

কত রকমের আচার খাওয়া হয়েছে এবার না হয় ডিমের আচার হোক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 06:49 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

নানি দাদি বা মায়ের হাতে তৈরি বিভিন্ন রকম আচার তো খাওয়া হয়েছে। তবে গোলাপি ডিমের আচার খেয়েছেন- এরকম মানুষের সংখ্যা সম্ভবত খুব কম।

এই আচারের রেসিপি দিয়েছেন সৌখিন রন্ধনশিল্পী সায়মা সিদ্দিকা।  

তিনি বলেন, “শত বছর আগের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ডিম সংরক্ষণ করে খাওয়ার জন্য এই আচার বানানোর পদ্ধতি চালু করেন।”

খুব সহজ এই গোলাপি ডিমের আচার তৈরির পদ্ধতি।

উপকরণ

পদ্ধতি

একটি সসপ্যানে বিট, ভিনেগার, পানি, চিনি, লবণ এবং আচারের মসলা মিশিয়ে নিন। মাঝারি আঁচে চিনি মিলিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

ফুটে উঠলে মিশ্রণটি ঠাণ্ডা হওয়ার জন্য নামিয়ে রাখুন। 

খোসা ছাড়ানো শক্ত-সিদ্ধ ডিম একটি পরিষ্কার বয়ামে রাখার সময় সাথে গাজর, পেঁয়াজ, মরিচ এবং রসুন এক সাথে মিশিয়ে রাখুন।

এবার ঠাণ্ডা হয়ে যাওয়া ভিনেগার-বিটের মিশ্রণটি বয়ামের ডিমের ওপর ঢেলে দিন, যেন সেগুলো পুরোপুরি ডুবে যায়।

বয়ামটি ভালো ভাবে বন্ধ করে ঘরের তাপমাত্রায় অথবা ফ্রিজে রাখতে পারেন।

সর্বোত্তম স্বাদের জন্য ডিমগুলোকে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় দিয়ে দ্রবণে ভিজিয়ে রাখতে হবে। এক মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে এই আচার।

গোলাপি এই ডিমের আচার সালাদে বা ‘গার্নিশ’ হিসেবে পরিবেশন করে খেতে পারেন।

আরও রেসিপি

রেসিপি: গাজরের শরবত আর বিস্কুট

রেসিপি: স্যামন মাছের কাবাব

রেসিপি: বাঁধাকপির বড়া

রেসিপি: ড্রাগন ফলের ওটমিল