২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ রেসিপিতে ওটস স্মুদি

স্বাস্থ্যকর পানীয়তে মিলবে পুষ্টি জুড়াবে প্রাণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 12:53 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

তৃষ্ণা মেটাতে নানান ধরনের পানীয় পান করা হয়। তবে সেগুলোতে পুষ্টি উপাদান তেমন একটা থাকে না।

তাই রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে সহজেই তৈরি করে নিতে পারেন এই পুষ্টিকর পানীয়।

উপকরণ

  • ওটস আধা কাপ
  • কাঠ-বাদাম বা কাজু-বাদাম ৫,৬টি
  • খেজুর ৪,৫টি
  • কলা ১টি মাঝারি আকারের
  • টক দই ২ টেবিল-চামচ
  • তরল দুধ ১ কাপ
  • চিনি স্বাদ মতো

পদ্ধতি

প্রথমে গ্রাইন্ডারে ওটস ও বাদাম গুঁড়া করে নিন।

এবার এর মধ্যে একে একে অন্য সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার ওটস স্মুদি।

আরও রেসিপি

পেটের চর্বি ঝরাতে সবজির স্মুদি

আম-কলার স্মুদি

স্ট্রবেরি ও কলার স্মুদি

চুল পড়া কমাতে উপকারী স্মুদি

স্ট্রবেরির স্মুদি

গাজর-আপেলের স্মুদি