২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের চর্বি ঝরাতে সবজির স্মুদি

‘গ্রিন স্মুদি’ গ্রহণে পেটের মেদ কমবে দ্রুত।

পেটের চর্বি ঝরাতে সবজির স্মুদি

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 05:57 PM

Updated : 07 Nov 2022, 05:56 PM

চর্বি ঝরানোর মাত্রা বাড়াতে চাইলে ফলের স্মুদির পরিবর্তে সবজির স্মুদি গ্রহণের চেষ্টা করতে হবে।

ফলের স্মুদি প্রাকৃতিকভাবেই মিষ্টি হয়। তাই এর সঙ্গে যদি কিছু সবজি মিশিয়ে দেওয়া হয় তাহলে কাঁচা স্বাদটা অনেকক্ষেত্রেই টের পাওয়া যায় না।

তবে হ্যাঁ, রংটা তাতে সবুজ হয়ে যাবেই, হয়ে যাবে ‘গ্রিন স্মুদি’।   

যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ, লেখক লরেন মানাকার ‘ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “গ্রিন স্মুদি’ পান করার মাধ্যমে আপনার সবজি খাওয়ার মাত্রা বাড়বে। সবজিতে ক্যালরি কম, ভোজ্য আঁশ বেশি। ফলে লম্বা সময় পেট ভরা থাকবে। এটা যে প্রতিদিন পান করতে হবে তা জরুরি নয়। তবে সবজি খাওয়ার মজাদার একটা উপায় হবে এটি। সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।”

‘অ্যাকাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিস’ সাময়িকীতে প্রকাশি ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’র ‘ক্যাক স্কুল অফ মেডিসিন’য়ের গবেষণার ফলাফলে, সবজি গ্রহণের সঙ্গে ‘ভিসেরাল ফ্যাট’ বা পেটের চর্বি ঝরানোর মধ্যে শক্ত একটা সম্পর্ক খুঁজে পায়। যকৃতের চর্বি কমাতেও খাদ্যাভ্যাসে সবজির আধিক্য থাকা জরুরি।

‘জার্নাল অফ নিউট্রিশন’য়ে প্রকাশিত লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটি এবং টেক্সাস উইমেন’স ইউনিভার্সিটির করা আরেকটি গবেষণার প্রতিবেদনে জানানো হয়, ভোজ্য আঁশ এবং ওজন কমানোর মধ্যে সম্পর্ক।  

এই ভোজ্য আঁশ সবজিতে থাকে প্রচুর পরিমাণে। অ্যাভোকাডোর কথাই ধরা যাক। মাঝারি আকারের একটি অ্যাভোকাডোতে থাকে ১০ থেকে ১৩ গ্রাম ভোজ্য আঁশ।

আবার একটি মাঝারি আকারের কলা দিতে পারে তিন গ্রাম ভোজ্য আঁশ, সঙ্গে প্রচুর পরিমাণে পটাশিয়াম।

গ্রিন স্মুদির উপকরণ কী হবে?

প্রথম বিষয় হচ্ছে নানান ধরনের সবুজ শাক-সবজির সমন্বেই তৈরি করতে হবে ‘গ্রিন স্মুদি’।

এই ব্যাপারে নিজের দুটি প্রিয় ‘গ্রিন স্মুদি’র রেসিপি দেন মানাকার। একটি হল পালংশাক, কলা আর জাম দিয়ে স্মুদি। দেখতে দারুণ এই স্মুদি, জিহ্বায় তার স্বাদও অতুলনীয়।

এতে থাকবে একমুঠ পালংশাক, অর্ধেকটা কলা, এক কাপ হিমায়িত জাম কিংবা যে কোনো জাম ধরনের ফল, এক স্কুপ প্রোটিন পাউডার, আধা কাপ কাঠ বাদামের দুধ।

সবগুলো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে গেলো স্মুদি। এরপর শুধু পেটে চালান করা বাকি।

পালংশাক, আনারস, অ্যাভোকাডো এবং সেলেরি দিয়ে তৈরি করা যায় আরেকটি মজার স্মুদি।

ব্লেন্ডারে দিতে হবে এক কাপ পালংশাক, এক কাপের চারভাগের একভাগ টুকরা করে কাটা অ্যাভোকাডো, এক কাপ হিমায়িত কাটা আনারস, এক কাপের চারভাগের একভাগ সেলেরি’র রস, এক টেবিল-চামচ পুদিনা পাতা আর এক স্কুপ প্রোটিন পাউডার।

এবার ব্লেন্ড করে নিলেই কাজ শেষ। লম্বা সময় পেট ভরা রাখবে এটি। ফলে ওজন কমানো সহজ হবে। দূরারোগ্য প্রদাহ সারাতেও এটি খুব কার্যকর।

আরও পড়ুন

পুরনো খবর:

অন্ত্রে চর্বি জমার কারণ
পেটের মেদ গলাতে সাহায্য করে যেসব খাবার
পেটের চর্বি কমাতে সাহায্য করে সকালের কিছু অভ্যাস