Published : 16 Mar 2026, 03:53 PM
অস্কারে ৯৮তম আসরে ঘটেছে চমকপ্রদ একটি ঘটনা। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় দুইটি সিনেমা যৌথভাবে অস্কার পেয়েছে।
ভ্যারাইটি লিখেছে, সেই দুই সিনেমা হল- সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা। অস্কারের ৯৮ বছরের ইতিহাসে যৌথজয়ের ঘটনা ঘটল সপ্তমবারের মত।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চে এই শাখার পুরস্কার ঘোষণা করেন কুমাইল নানজিয়ানি। ঘোষণার সময় তিনি স্পষ্ট করে বলেন, “এটা টাই হয়েছে। আমি মজা করছি না। সত্যিই টাই!”
তারপর তিনি দুটি সিনেমার নাম আলাদা করে ঘোষণা করেন এবং দুটি আলাদা বক্তব্যের সুযোগ করে দেন তিনি। মজা করে বলেন, ‘শর্ট ফিল্মের অস্কার নিতে দ্বিগুণ সময় লাগছে!’
প্রথমবার মনোনয়ন পাওয়া ‘দ্য সিঙ্গার্স’-এর পরিচালক স্যাম এ. ডেভিস ও প্রযোজক জ্যাক পিয়াটের এটি প্রথম অস্কার জয়। অন্যদিকে ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’ সিনেমার পরিচালক ন্যাটালি মুস্তিয়াটা ও প্রযোজক আলেকজান্ডার সিংয়ের এটি প্রথম ট্রফি জয়। তবে, মুস্তিয়াটা এ নিয়ে দ্বিতীয়বার মনোনীত হয়েছিলেন।
‘দ্য সিঙ্গার্স’ এর পর মঞ্চে আসে ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’-র কলাকুশলীরা। ন্যাটালি মুস্তিয়াটা বলেন, “‘দ্য সিঙ্গার্স’-এর সঙ্গে এই অস্কার ভাগাভাগি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যারা মনোনীত হয়েছেন তাদের সবার প্রতি আমাদের ভালোবাসা।”
আলেকজান্ডার সিং তার বক্তব্যে সিনেমার বৈচিত্র্যময় কলাকুশলীদের কথা তুলে ধরে বলেন, “শিল্প মানুষের আত্মা বদলে দিতে পারে। হয়তো ১০ বছর লাগবে, কিন্তু শিল্প, সৃষ্টিশীলতা, থিয়েটার, ব্যালে ও সিনেমার মাধ্যমে আমরা সমাজ বদলাতে পারি।”
এই কথায় দর্শকরা হেসে ওঠেন। কারণ এটি সরাসরি টিমোথি শালামের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি কটাক্ষ—শ্যালামে ভ্যারাইটি ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ব্যালে ও অপেরা নিয়ে কারও মাথাব্যাথা নেই।”
অস্কারের ইতিহাসে এটি সপ্তম টাই। প্রথমটি ছিল ১৯৩২ সালে, সেরা অভিনেতা বিভাগে ফ্রেডরিক মার্চ ও ওয়ালেস বিয়েরির মধ্যে। ১৯৬৮ সালে সেরা অভিনেত্রী বিভাগে টাই হয়েছিল ক্যাথরিন হেপবার্ন ও বারবারা স্ট্রেইস্যান্ডের মধ্যে। এর মাঝে এ ঘটনা ঘটেছে। সবশেষ টাই ছিল ২০১২ সালে সাউন্ড এডিটিং বিভাগে ‘স্কাইফল’ ও ‘জিরো ডার্ক থার্টি’-র মধ্যে।
আরও পড়ুন-
মায়েদের উদ্দেশে অস্কার উৎসর্গ জেসি বাকলির
অস্কার: 'যুদ্ধ নয়, ফিলিস্তিন মুক্ত হোক', স্লোগান হাভিয়ের বারদেমের
অস্কার: সেরা অভিনেতার ট্রফি নিয়ে পূর্বসূরীদের স্মরণে মাইকেল বি. জ
অস্কার ২০২৬: জয়ের হাসি হাসল যারা
অস্কারে সেরা সিনেমা 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'
'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার': অসন্তোষ, প্রতিবাদ আর একাকী নায়কের গল্প
অস্কার উঠছে কাদের হাতে, অপেক্ষায় ডলবি থিয়েটার
অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে হরর সিনেমা 'সিনার্স'
অস্কার ২০২৬: মনোনয়নে যারা এবং যেসব সিনেমা
অস্কার ২০২৬: এসব তথ্য জানেন কজনা
অস্কার ২০২৬: শ্যালামে, ডিক্যাপ্রিও নাকি জর্ডান, শেষ হাসি হাসবে কে
রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ের সঙ্গে ফের অস্কার মঞ্চে প্রিয়
অস্কার ২০২৬: তবে কি বাকলিই চমক দেখাবেন?
অস্কারের আলোচিত ১০ সিনেমা, দেখা যাবে যেখানে
'সিনার্স' যেভাবে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে উঠল
অস্কার ২০২৬: পার্শ্বচরিত্রে এগিয়ে শন পেন, অভিনেত্রী শাখায় ত্রিমুখ
অস্কার ২০২৬: কখন শুরু, কারা তুলে দেবেন পুরস্কার, সঞ্চালনায় কে