১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্কারে ভোটার কারা

‘অস্কার’ নামের উৎপত্তি ১৯৩১ সালে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 08:50 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ স্বীকৃতি দেয় ফেলে আসা বছরের সেরা সিনেমাটিকে; চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারকে সবাই ‘অস্কার’ নামেই চেনে।

আর ‘অস্কার’ অর্জিত হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সদস্যদের ভোটে। 

বিবিসি বলছে, অ্যাকাডেমি সংশ্লিষ্ট চলচ্চিত্র শিল্পে কর্মরত ১১ হাজারেরও বেশি পেশাদার সদস্যদের ভোটেই নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্যরা।

সাধারণত ২৪ শাখায় অস্কার দেওয়া হয়। এর মধ্যে মূল শাখা পাঁচটি। সেগুলো হল-সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা ও সেরা চিত্রনাট্য। 

এবারের অস্কারের ভোটগ্রহণ চলেছে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ ১৬ শাখায় মনোনীত ‘সিনার্স’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে পৌঁছাতে বেশ দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। গত এপ্রিলে সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি।

এই সিনেমার নিটক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক থ্রিলার 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার' পেয়েছে ১৩ শাখায় মনোনয়ন। গেল বছরের সেপ্টম্বরে প্রেক্ষাগৃহে এসেছে সিনেমাটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে জমকালো আয়োজনে অস্কার ঘোষণা করা হয়। 

অস্কার নামের উৎপত্তি

‘অস্কার’ নামের উৎপত্তি ১৯৩১ সালের একটি মজার ঘটনা থেকে। অ্যাকাডেমির লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক বলেছিলেন, সোনালি মূর্তিটি দেখতে তার চাচা অস্কারের মত। 

১৯৩৯ সালে অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে এই নাম গ্রহণ করে এবং তখন থেকেই অনুষ্ঠান ‘অস্কার’ নামে পরিচিত।

গত বছরের তুলনায় এবারের অস্কার অনুষ্ঠান দুই সপ্তাহ পরে আয়োজিত হচ্ছে। অস্কারের তারিখ সাধারণত বেশি পিছিয়ে বা এগিয়ে আনা হয় না, কিন্তু এবারে খানিকটা দেরি হয়েছে।

এর অন্যতম কারণ শীতকালীন অলিম্পিকের আয়োজনের সঙ্গে টিভি সংঘাত এড়ানো। ২০২২ সালেও অনুষ্ঠান আরও দেরিতে হয়েছিল, তখন মূল কারণ ছিল কোভিড মহামারী। 

আরও পড়ুন

অস্কার উঠছে কাদের হাতে, অপেক্ষায় ডলবি থিয়েটার

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে হরর সিনেমা 'সিনার্স

অস্কার ২০২৬: মনোনয়নে যারা এবং যেসব সিনেমা

অস্কার ২০২৬: এসব তথ্য জানেন কজনা

অস্কার ২০২৬: শ্যালামে, ডিক্যাপ্রিও নাকি জর্ডান, শেষ হাসি হাসবে কে

রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ের সঙ্গে ফের অস্কার মঞ্চে প্রিয়

অস্কার ২০২৬: তবে কি বাকলিই চমক দেখাবেন?

অস্কারের আলোচিত ১০ সিনেমা, দেখা যাবে যেখানে

অস্কার ২০২৬: এসব তথ্য জানেন কজনা