১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্কার উঠছে কাদের হাতে, অপেক্ষায় ডলবি থিয়েটার

বিশ্বের সব চলচ্চিত্রপ্রেমী, অভিনয়শিল্পী, নির্মাতা ও সিনেমাসংশ্লিষ্টরা অপেক্ষা করছেন সেরাদের নাম জানার জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 07:03 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারের মঞ্চ প্রস্তুত, মনোনীত সবাই একে একে হাজির হয়েছেন, সেরেছেন নৈশভোজও। 

এখন কেবল অপেক্ষা ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর শুরু হওয়ার। যে আসরে ঘোষণা করা হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ট্রফি উঠছে কাদের হাতে। 

বিশ্বের সব চলচ্চিত্রপ্রেমী, অভিনয়শিল্পী, নির্মাতা ও সিনেমাসংশ্লিষ্টদের অপেক্ষা সেরাদের নাম জানার জন্য। 

বিবিসি লিখেছে, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই বার্ষিক আয়োজন শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। অস্কারের আসর সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। ৬২ বছর বয়সী ও’ব্রায়েন পাঁচবার এমিজয়ী কমেডিয়ান। এ নিয়ে দুবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি।

এবার মনোনয়ন তালিকায় ‘সিনার্স’ সিনেমাটির জয়জয়কার হয়েছে। ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে হরর চলচ্চিত্রটি।

এই সিনেমার নিকট প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডি ক্যাপ্রিওর থ্রিলার 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার' পেয়েছে ১৩ শাখায় মনোনয়ন। 

মনোনয়নে আরও এগিয়ে রয়েছে ফ্রাঙ্কেনস্টাইন, এই সিনেমা মনোনয়ন পেয়েছে ৯ শাখায়। এছাড়া নয় শাখায় মনোনয়ন পাওয়া আরও দুইটি সিনেমা হল ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ৮টি শাখায় মনোনীত হয়েছে ‘হ্যামনেট’।

তবে কদিনের আলোচনায় এবং সিনেমা সমালোচকদের ধারণায় সব সিনেমাকে ছাপিয়ে ‘সিনার্স’ ও 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার' মুখোমুখি দাঁড়িয়েছে।

সিনেমা বিশ্লেষকদের মতে, সেরা সিনেমার বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে নির্মাতা রায়ান কুগলারের ‘সিনার্স’ ও পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার মধ্যে। অনেকেই বলছেন, এবারের অস্কার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তায় ঢাকা। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা ও ডিরেক্টরস গিল্ডের মতো বড় বড় পুরস্কার জিতে শক্ত অবস্থানে রয়েছে।

বাণিজ্যিকভাবে সফল ও সমালোচকদের কাছে বহুল প্রশংসিত 'সিনার্স’ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এটি ‘সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ’ একটি কাজ।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার চিত্রনাট্য রাজনৈতিক উত্থান-পতনের পটভূমিতে তৈরি; যেখানে স্বৈরশাসন, বিপ্লব ও খ্রিষ্টান জাতীয়তাবাদ কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।

এছাড়া পাঁচ অভিনেতা সেরার তালিকায় মনোনয়ন পেলেও আলোচনায় তিন জন। তারা হলেন- টিমোথি শ্যালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও নাকি মাইকেল বি. জর্ডান।

শ্যালামে মনোনয়ন পান 'মার্টি সুপ্রিম' সিনেমার জন্য। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য মনোনয়নে নাম আসে ডিক্যাপ্রিওর। আর ‘সিনার্স’ সিনেমার জন্য মনোনীত হন মাইকেল বি জর্ডান।

জানুয়ারি থেকে শুরু হওয়া পুরস্কারের মৌসুমে ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় শ্যালামে দাপট দেখালেও সবশেষ ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডসে’ সেরা অভিনেতা হয়ে ফের চমকে দেন ‘সিনার্স’ অভিনেতা মাইকেল বি. জর্ডান। মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সমালোচকরা ৩০ বছর বয়সি টিমোথি শ্যালামে এবং ৫১ লিওনার্দো ডিক্যাপ্রিওকে প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছেন।

কেউ কেউ আবার বলছেন, এ দুজনকে পেছনে ফেলে অস্কার উঠবে লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে।

আর সেরা অভিনেত্রীর দৌড়ে চার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এগিয়ে আছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয় করে গোল্ডেন গ্লোব ও অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতে নজর কেড়েছেন তিনি। 

এবার তিনি অস্কার জিতলে হবে ইতিহাস। কারণ তাহলে প্রথম কোনো আইরিশ অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়বেন বাকলি।

‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ সিনেমার জন্য জেকব এলোরডি পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে। গোল্ডেন গ্লোবে একই বিভাগে পুরস্কার গেছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার জন্য স্টেলান স্কার্সগার্ডের কাছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর অভিনেতা শন পেন এই শাখায় পুরস্কার পাওয়ার দৌঁড়ে ক্রমশই এগিয়ে গেছেন। সিনেমার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কর্নেল লক জ এর চরিত্রে অভিনয় করে পেন এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতে নেন। তাই পেনের সম্ভাবনাই বেশি দেখছেন সিনেমা সমালোচকরা।

অভিনেত্রী বিভাগেও এগিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’; এই সিনেমার টিয়ানা টেইলর গোল্ডেন গ্লোব জিতেছেন, ‘সিনার্স’ এর উনমি মোসাকু জিতেছেন বাফটা আর ‘ওয়েপনস’ এর জন্য এমি ম্যাডিগান জিতেছেন ক্রিটিকস চয়েস ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস। সোমবার এই তিনজনের যে কোনো একজন জিততে পারেন অস্কার।

ব্র্যাড পিটের ‘এফ ১’ সিনেমাটিও আলোচনায় থেকে গত দেড় মাস ধরে। এতে পরিচালক, চিত্রনাট্য বা অভিনয়ের কোনো মনোনয়ন নেই এই সিনেমার ঝুলিতে। যা বিরল ঘটনা, তবে নতুন নয়। ১৯৯১ সালের ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার পর এ ধরনের ঘটনা খুব কমই ঘটেছে।

এদিকে মুক্তির পর থেকেই ঝড় তুলেছিল নেটফ্লিক্সের সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’। এটি একসঙ্গে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা মৌলিক গানের পুরস্কার জেতার সম্ভাবনা তৈরি করেছে।

আর নরওয়ের অভিনেত্রী রেনাতে রেইনসভে ও ইঙ্গা ইবসডটার লিলিয়াস এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। খুব কম নরওয়েজিয়ান অভিনেতাই এই সম্মান পেয়েছেন।

তারা দুজনই অভিনয় করেছেন ইয়েকিম ট্রিয়েরের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমায়।

অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পায় তিউনেশিয়া সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’। তবে অস্কার অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না এই সিনেমার ফিলিস্তিনি অভিনেতা মোয়াজ মালহিসের। 

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন।

সিনেমাটি পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মৃত্যুর মর্মান্তিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করেছেন নির্মাতা। ২০২৪ সালে যুদ্ধ বিধ্বস্ত গাজায় ছাড়ার সময় শিশুটি তার চাচার গাড়িতে আটকে পড়ে পরিবারের সদস্যদের সঙ্গে।

সে সময় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিতে ফোন করে বাঁচার আকুতি জানায় রাজাব। কিন্তু পরে ইসরায়েলি হামলার শিকারে মারা যায় শিশুটি। ইসরায়েলি 

সত্যিকারের সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি গত বছর ভেনিস উৎসবে দেখানোর পর বিশ্বজুড়ে ব্যাপক আলোটনা হয়। পরে অস্কারেও মনোনয়ন পায় সিনেমাটি।

ভ্যারাইটি বলছে, শিশুটির ফোন করে বাঁচতে চাওয়ার আকুতির কণ্ঠস্বর সত্যিকারের। পরিচালক শিশুটির সত্যিকারের ফোন কল সংগ্রহ করে সিনেমায় ব্যবহার করেন। 

এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে জমকালো এ অনুষ্ঠান।

পুরস্কার দিচ্ছেন কারা

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে হাজির থাকছেন একঝাঁক তারকা। ‘হ্যামনেট’ সিনেমার পল মেসকাল, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর চেইস ইনফিনিটি ও ‘মার্টি সুপ্রিম’ এর গিনেথ প্যালট্রোর মত তারকারা থাকবেন, যাদের অভিনীত চলচ্চিত্রগুলো পুরস্কারের তালিকায় আছে কিন্তু তারা কোনো মনোনয়ন পাননি।

এছাড়া আরও থাকছেন নিকোল কিডম্যান, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে ও প্রিয়াঙ্কা চোপড়া।

গত বছরের অভিনয়ের সেরা চার বিভাগের পুরস্কারজয়ী এড্রিয়েন ব্রডি, মিকি ম্যাডিসন, কিরেন কালকিন ও জোয়ি সালডানাও হাজির হবে মঞ্চে।

পরিবেশনায় যারা

আসরের কেবল পুরস্কার ঘোষণা এবং জয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেয়ার আনুষ্ঠানিকতাবেই সীমাবদ্ধ থাকেনা। বিশ্বনন্দিত তারকাদের মঞ্চে পরিবেশনা এই আয়োজনের আরেকটি অংশ। যা দেখার জন্য মুখিয়ে থাকেন বহু মানুষ।

সেরা অরিজিনাল গানের মনোনয়ন পাওয়া পাঁচটি গানের মধ্যে মাত্র দুটি এবার পারফর্ম করা হবে মঞ্চে। সেগুলো হল ‘সিনার্স’ সিনেমার মাইলস কেটন, রাফায়েল সাদিক ও মিসটি কোপল্যান্ডের ‘আই লাইড টু ইউ’ ও ‘কেপপ ডিমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ যা গেয়েছে হান্টার/এক্স।

মনোনয়ন তালিকা

• সেরা চলচ্চিত্র

বুগোনিয়া

এফ-ওয়ান

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

দ্য সিক্রেট এজেন্ট

সেন্টিমেন্টাল ভ্যালু

সিনার্স

ট্রেন ড্রিমস

• সেরা নির্মাতা

ক্লোয়ি ঝাও (হ্যামনেট)

জশ সাফদি (মার্টি সুপ্রিম)

পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

ইওয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)

রায়ান কুগলার (সিনার্স)

• সেরা অভিনেতা

টিমোথি শালামে (মার্টি সুপ্রিম)

লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

ইথান হক (ব্লু মুন)

মাইকেল বি জর্ডান (সিনার্স)

ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

• সেরা অভিনেত্রী

জেসি বাকলি (হ্যামনেট)

রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ)

কেট হাডসন (সং সাং ব্লু)

রেনাটা রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু)

এমা স্টোন (বুগোনিয়া)

• পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী

এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু)

ইঙ্গা ইবসডোত্তার লিলেয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু)

অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

উনমি মোসাকু (সিনার্স)

টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

• পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা

বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

জ্যাকব এলর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন)

ডেলরয় লিন্ডো (সিনার্স)

শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

• সেরা রূপান্তরিত চিত্রনাট্য

বুগোনিয়া

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

ট্রেন ড্রিমস

• সেরা মৌলিক চিত্রনাট্য

ব্লু মুন

ইট ওয়াজ অ্যান অ্যাকসিডেন্ট

মার্টি সুপ্রিম

সেন্টিমেন্টাল ভ্যালু

সির্নাস

• সেরা মৌলিক গান

ডিয়ার মি: ডায়ান ওয়ারেন: রেলেন্টলেস

গোল্ডেন: কে পপ ডেমন হান্টার্স

আই লাইড টু ইউ: সিনার্স

সুইট ড্রিমস অব জয়: ভিভা ভার্দি

ট্রেইন ড্রিমস: ট্রেইন ড্রিমস

• সেরা মৌলিক সুর

বুগোনিয়া

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সির্নাস

• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম

দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল),

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট (ফ্রান্স),

সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে),

সিরাত (স্পেন)

দ্য ভয়েস অব হিন্দ রজব (তিউনিসিয়া)

• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

আর্কো

এলিয়ো

কে-পপ ডিমন হান্টারস

লিটল এমিলি অর দ্য ক্যারেক্টার অব রেইন

জুটোপিয়া ২

• সেরা প্রামাণ্যচিত্র

কেম সি মি ইন দ্য গুড লাইট

কাটিং থ্রু দ্য রকস

মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন

দ্য অ্যালাবামা সলিউশন

দ্য পারফেক্ট নেইবার

• সেরা পোশাক পরিকল্পনা

অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

মার্টি সুপ্রিম

সিনার্স

• সেরা রূপসজ্জা ও কেশসজ্জা

ফ্রাঙ্কেনস্টাইন

কোকুহো

সিনার্স

দ্য স্ম্যাশিং মেশিন

দ্য আগলি স্টেপসিস্টার

• সেরা শিল্প নির্দেশনা

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনার্স

• সেরা শব্দগ্রহণ

ফ্রাঙ্কেনস্টাইন

এফ-ওয়ান

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ

সিনার্স

দ্য লস্ট বাস

• সেরা সম্পাদনা

এফ-ওয়ান

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেন্টিমেন্টাল ভ্যালু

সিনার্স

• সেরা চিত্রগ্রহণ

ফ্রাঙ্কেনস্টাইন

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনার্স

ট্রেইন ড্রিমস

• সেরা ভিজ্যুয়াল ইফেক্টস

অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

এফ-ওয়ান

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ

সিনার্স

দ্য লস্ট বাস

• সেরা স্বল্পদৈর্ঘ্য

আ ফ্রেন্ড অব ডরোথি

বুচার্স স্টেইন

জানি অ্যাওসটেন্স পিরিয়ড ড্রামা

দ্য সিংগার্স

টু পিপল এক্সচেঞ্জিং সালাইভা

• সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য

বাটারফ্লাই

ফরএভারগ্রিন

রিটায়ারমেন্ট প্ল্যান

দ্য গার্ল হু পার্লস

থ্রি সিস্টার্স

• সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

অল দ্য এমটি রুমস

আর্মড ওনলি উইথ আ ক্যামেরা: দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ব্রেন্ট রেনড

চিলড্রেন নো মোর: ওয়্যার অ্যান্ড আর গন

দ্য ডেভিল ইজ বিজি

পাফেক্টলি স্ট্রেনজেনস

• সেরা কাস্টিং

হ্যামনেট

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনার্স

দ্য সিক্রেট এজেন্ট

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে হরর সিনেমা 'সিনার্স'

অস্কার ২০২৬মনোনয়নে যারা এবং যেসব সিনেমা

অস্কার ২০২৬এসব তথ্য জানেন কজনা

অস্কার ২০২৬শ্যালামেডিক্যাপ্রিও নাকি জর্ডানশেষ হাসি হাসবে কে

রবার্ট ডাউনি জুনিয়রঅ্যান হ্যাথওয়ের সঙ্গে ফের অস্কার মঞ্চে প্রিয়

অস্কার ২০২৬তবে কি বাকলিই চমক দেখাবেন?

অস্কারের আলোচিত ১০ সিনেমাদেখা যাবে যেখানে

অস্কারের আলোচিত ১০ সিনেমাদেখা যাবে যেখানে

'সিনার্সযেভাবে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে উঠল