১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্কার ২০২৬: মনোনয়নে যারা এবং যেসব সিনেমা

মার্কিন অভিনয়শিল্পী ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান তালিকা ঘোষণা করেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 06:05 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

প্রতিবছর মার্চে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘অস্কার’ ঘোষণার দুমাস আগে সিনেমাপ্রেমীদের চোখ থাকে মনোনয়ন তালিকার দিকে। 

অর্থাৎ সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন শাখায় জুরিদের বিচারে কোন সিনেমা এবং কাদের নাম উঠল তা জানতে আগ্রহী থাকেন অনেকে। 

সে সব নাম জানিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ মনোনয়ন তালিকা ঘোষণা করে জানুয়ারির তৃতীয় সপ্তাহে। 

এবারেও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে সরাসরি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।

মার্কিন অভিনয়শিল্পী ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান ২৪ শাখার এই তালিকা ঘোষণা করেন।

এবার মনোনয়ন তালিকায় ‘সিনার্স’ সিনেমাটির জয়জয়কার হয়েছে। ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে হরর চলচ্চিত্রটি। 

এই সিনেমার নিটক প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডি ক্যাপ্রিওর থ্রিলার 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার' পেয়েছে ১৩ শাখায় মনোনয়ন।

মনোনয়নে আরও এগিয়ে রয়েছে ফ্রাঙ্কেনস্টাইন, এই সিনেমা মনোনয়ন পেয়েছে ৯ শাখায়। এছাড়া নয় শাখায় মনোনয়ন পাওয়া আরও দুইটি সিনেমা হল ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ৮টি শাখায় মনোনীত হয়েছে ‘হ্যামনেট’।

মনোনয়নের পুরো তালিকা তুলে ধরেছে বিবিসি।

মনোনয়নে যারা 

• সেরা চলচ্চিত্র

বুগোনিয়া

এফ-ওয়ান

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

দ্য সিক্রেট এজেন্ট

সেন্টিমেন্টাল ভ্যালু

সিনার্স

ট্রেন ড্রিমস

• সেরা নির্মাতা

ক্লোয়ি ঝাও (হ্যামনেট)

জশ সাফদি (মার্টি সুপ্রিম)

পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

ইওয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু)

রায়ান কুগলার (সিনার্স)

• সেরা অভিনেতা

টিমোথি শালামে (মার্টি সুপ্রিম)

লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

ইথান হক (ব্লু মুন)

মাইকেল বি জর্ডান (সিনার্স)

ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

• সেরা অভিনেত্রী

জেসি বাকলি (হ্যামনেট)

রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ)

কেট হাডসন (সং সাং ব্লু)

রেনাটা রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু)

এমা স্টোন (বুগোনিয়া)

• পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী

এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু)

ইঙ্গা ইবসডোত্তার লিলেয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু)

অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

উনমি মোসাকু (সিনার্স)

টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

• পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা

বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

জ্যাকব এলর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন)

ডেলরয় লিন্ডো (সিনার্স)

শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

• সেরা রূপান্তরিত চিত্রনাট্য

বুগোনিয়া

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

ট্রেন ড্রিমস

• সেরা মৌলিক চিত্রনাট্য

ব্লু মুন

ইট ওয়াজ অ্যান অ্যাকসিডেন্ট

মার্টি সুপ্রিম

সেন্টিমেন্টাল ভ্যালু

সির্নাস

• সেরা মৌলিক গান

ডিয়ার মি: ডায়ান ওয়ারেন: রেলেন্টলেস

গোল্ডেন: কে পপ ডেমন হান্টার্স

আই লাইড টু ইউ: সিনার্স

সুইট ড্রিমস অব জয়: ভিভা ভার্দি

ট্রেইন ড্রিমস: ট্রেইন ড্রিমস

• সেরা মৌলিক সুর

বুগোনিয়া

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সির্নাস

• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম

দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল), 

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট (ফ্রান্স), 

সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে), 

সিরাত (স্পেন)

দ্য ভয়েস অব হিন্দ রজব (তিউনিসিয়া)

• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

আর্কো

এলিয়ো

কে-পপ ডিমন হান্টারস

লিটল এমিলি অর দ্য ক্যারেক্টার অব রেইন

জুটোপিয়া ২

• সেরা প্রামাণ্যচিত্র

কেম সি মি ইন দ্য গুড লাইট

কাটিং থ্রু দ্য রকস

মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন

দ্য অ্যালাবামা সলিউশন

দ্য পারফেক্ট নেইবার

• সেরা পোশাক পরিকল্পনা

অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

মার্টি সুপ্রিম

সিনার্স

• সেরা রূপসজ্জা ও কেশসজ্জা

ফ্রাঙ্কেনস্টাইন

কোকুহো

সিনার্স

দ্য স্ম্যাশিং মেশিন

দ্য আগলি স্টেপসিস্টার

• সেরা শিল্প নির্দেশনা

ফ্রাঙ্কেনস্টাইন

হ্যামনেট

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনার্স

• সেরা শব্দগ্রহণ

ফ্রাঙ্কেনস্টাইন

এফ-ওয়ান

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ

সিনার্স

দ্য লস্ট বাস

• সেরা সম্পাদনা

এফ-ওয়ান

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেন্টিমেন্টাল ভ্যালু

সিনার্স

• সেরা চিত্রগ্রহণ

ফ্রাঙ্কেনস্টাইন

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনার্স

ট্রেইন ড্রিমস

• সেরা ভিজ্যুয়াল ইফেক্টস

অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

এফ-ওয়ান

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ

সিনার্স

দ্য লস্ট বাস

• সেরা স্বল্পদৈর্ঘ্য

আ ফ্রেন্ড অব ডরোথি

বুচার্স স্টেইন

জানি অ্যাওসটেন্স পিরিয়ড ড্রামা

দ্য সিংগার্স

টু পিপল এক্সচেঞ্জিং সালাইভা

• সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য 

বাটারফ্লাই

ফরএভারগ্রিন

রিটায়ারমেন্ট প্ল্যান

দ্য গার্ল হু পার্লস

থ্রি সিস্টার্স

• সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

অল দ্য এমটি রুমস

আর্মড ওনলি উইথ আ ক্যামেরা: দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ব্রেন্ট রেনড

চিলড্রেন নো মোর: ওয়্যার অ্যান্ড আর গন

দ্য ডেভিল ইজ বিজি

পাফেক্টলি স্ট্রেনজেনস

• সেরা কাস্টিং

হ্যামনেট

মার্টি সুপ্রিম

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সিনার্স

দ্য সিক্রেট এজেন্ট

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে হরর সিনেমা 'সিনার্স'