অস্কার ২০২৬: বড় পরিবর্তন ‘কাস্টিং শাখার’ অন্তর্ভুক্তি
আগামীতে স্বীকৃতি পেতে যাচ্ছে ‘শ্রেষ্ঠ স্টান্ট ডিজাইন।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে বড় ধরনের কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে মনোনীত পাঁচটি সিনেমা নতুন তৈরি ‘কাস্টিং’ শাখায়ও মনোনয়ন পেয়েছে।
বিবিসি লিখেছে, এই পাঁচটি সিনেমা হল- ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফদার অ্যানাদার’ ও ‘সিনার্স’।
দুবছর পর ২০২৮ সাল থেকে অস্কারে আরও একটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। স্বীকৃতি পেতে যাচ্ছে ‘শ্রেষ্ঠ স্টান্ট ডিজাইন। অ্যাকাডেমি এই সিদ্ধান্তের মাধ্যমে ক্যামেরার পেছনের শিল্পীদেরও মূল্যায়ন করতে চায়।
এখন প্রশ্ন উঠছে, নতুন বিভাগগুলোর জন্য টিভি সম্প্রচারে কীভাবে সময় বের করা হবে? অনেকের আশঙ্কা, এতে অনুষ্ঠান আরও দীর্ঘায়িত হয়ে যেতে পারে। তবে ২০২৯ সালে অস্কার ইউটিউবে সরাসরি সম্প্রচার শুরু করবে, তখন এই সমস্যা অনেকাংশে কমে যাবে বলে মনে করা হচ্ছে।
টেরেস্ট্রিয়াল টেলিভিশনের কঠোর সময়সীমা ও বিজ্ঞাপনের বিরতি থাকবে না বলে আয়োজকরা নতুন বিভাগগুলোকে সহজে অন্তর্ভুক্ত করতে পারবেন বলে মনে করছেন।
অস্কারের এই ডিজিটাল যুগে প্রবেশ কী কেবল সময়সীমার সমাধানই আনবে, নাকি পুরো অনুষ্ঠানের চরিত্রই বদলে দেবে—তা দেখার অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।
এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়াডর্সের আয়োজন করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
