১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্কার ২০২৬: জয়ের হাসি হাসল যারা

সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ শাখায় যৌথ জয়ের ঘটনা ঘটেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 03:29 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ ২৪ শাখায় পুরস্কার ঘোষণা করা হয়।

বছরের প্রতিক্ষীতি জমাকালো এই আসর বসে রোববার সন্ধ্যায়। 

দ্বিতীয়বারের মত অস্কারের আসর সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। শুরুতেই তিনি বলেন, ‘এবারের অস্কার হতে যাচ্ছে রাজনৈতিক’।

 ‘এবারের অস্কার হতে যাচ্ছে রাজনৈতিক’।

অস্কারে এবারের সেরা সিনেমা পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানদার’; ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি পরিচালনার স্বীকৃতিতে সেরা নির্মাতার সোনালি ট্রফি উঠেছে অ্যান্ডারসনের হাতে।

বহুল আলোচিত ও সমাদৃত ‘সিনার্স’ সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত না হলেও, এর মূল চরিত্রাভিনেতা মাইকেল বি. জর্ডান হয়েছে সেরা অভিনেতা। আর জেসি বাকলি সেরা অভিনেত্রী; তিনিই প্রথম আইরিশ অভিনেত্রী, যার হাতে উঠল এই সম্মান।

আর সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার গেছে ‘সিনার্স’ এর ঘরে। এই হরর সিনেমার পটভূমি জিম ক্রো যুগের দক্ষিণ আমেরিকা। ‘সিনার্স’ একদিকে এটি যেমন হরর সিনেমা, অন্যদিকে ব্লুজ সংগীতনির্ভর মিউজিক্যাল, আবার একই সঙ্গে গ্যাংস্টার থ্রিলার। অর্থাৎ ত্রিশের দশকের মিসিসিপিকে কেন্দ্র করে নির্মিত গভীর গবেষণাভিত্তিক ঐতিহাসিক এই ড্রামার চিত্রনাট্য লিখেছেন পরিচালক রায়না কুগলার।

অস্কারে একটি দারুণ ঘটনা ঘটেছে। প্রায় শতবর্ষের ইতিহাসে ষষ্ঠবারের মত সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ শাখায় টাই বা যৌথ জয়ের ঘটনা ঘটেছে। এই শাখায় পুরস্কার ভাগ করে নিয়েছে ‘দ্য সিঙ্গারস’ ও ‘টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা’।

বিজয়ী তালিকা

• সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

• সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

• সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

• সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

• সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

• সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

• সেরা মৌলিক গান: গোল্ডেন: কে পপ ডেমন হান্টার্স

• সেরা মৌলিক সুর: ‘সিনার্স’, লুদভিগ ইয়োরানসন

• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'

• সেরা মৌলিক চিত্রনাট্য: ‘সিনার্স’, রায়ান কুগলার

• সেরা আন্তর্জাতিক ফিচার: সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)

• সেরা অ্যানিমেটেড ফিচার: কে-পপ ডেমন হান্টারস

• সেরা প্রামাণ্যচিত্র: মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন

• সেরা চিত্রগ্রহণ: সিনার্স

• সেরা শব্দগ্রহণ: এফ-ওয়ান

• সেরা সম্পাদনা: 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'

• সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ'

• সেরা পোশাক পরিকল্পনা: 'ফ্র্যাঙ্কেস্টাইন', কেট হাউলি

• সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: 'ফ্র্যাঙ্কেস্টাইন'

• সেরা শিল্প নির্দেশনা: 'ফ্র্যাঙ্কেস্টাইন'

• সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

• সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: অল দ্য এমটি রুমস

• সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা

• সেরা কাস্টিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

আরও পড়ুন

অস্কারে সেরা সিনেমা 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'

'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার': অসন্তোষ, প্রতিবাদ আর একাকী নায়কের গল্প

অস্কার উঠছে কাদের হাতে, অপেক্ষায় ডলবি থিয়েটার

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে হরর সিনেমা 'সিনার্স'

অস্কার ২০২৬: মনোনয়নে যারা এবং যেসব সিনেমা

অস্কার ২০২৬: এসব তথ্য জানেন কজনা

অস্কার ২০২৬: শ্যালামে, ডিক্যাপ্রিও নাকি জর্ডান, শেষ হাসি হাসবে কে

রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ের সঙ্গে ফের অস্কার মঞ্চে প্রিয়

অস্কার ২০২৬: তবে কি বাকলিই চমক দেখাবেন?

অস্কারের আলোচিত ১০ সিনেমা, দেখা যাবে যেখানে

'সিনার্স' যেভাবে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে উঠল

অস্কার ২০২৬: পার্শ্বচরিত্রে এগিয়ে শন পেন, অভিনেত্রী শাখায় ত্রিমুখী লড়াই

অস্কার ২০২৬: কখন শুরু, কারা তুলে দেবেন পুরস্কার, সঞ্চালনায় কে

অস্কারে ভোটার কারা

অস্কার ২০২৬: বড় পরিবর্তন 'কাস্টিং শাখার' অন্তর্ভুক্তি

অস্কার ২০২৬: মুখোমুখি 'সিনার্স' ও 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'