১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিন্দিতে মুক্তি পাবে ‘তুফান’

শাকিব বলেন,"'তুফান' ১০০ কোটি আয় করলে ২৫ শতাংশ আমি পাব৷

হিন্দিতে মুক্তি পাবে ‘তুফান’
‘তুফান’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অভিনয়শিল্পীরা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 02:10 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা।

শাকিব বলেছেন, হিন্দিতে মুক্তি দেওয়ার জন্য ডাবিংয়ের কাজ শেষ করে শিগগিরই ভারতে মুক্তি দেওয়া হবে। 

স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সোমবার ‘তুফান’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে এই কথা বলেন শাকিব। 

স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বিনোদন জগতের কিছু পরিচালক, সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ কয়েকজন। 

মুক্তির আগে প্রচার কাজে আয়োজন করা সংবাদ সম্মেলনে নায়িকা মিমি চক্রবর্তী উপস্থিত থাকলেও এবার তাকে দেখা যায়নি। 

এছাড়া আমন্ত্রিতদের মধ্যে আরো ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, আফসানা আারা বিন্দু, প্রিন্স মাহমুদ, রুনা খান, জিয়াউল রোশান, বিজরী বরকতুল্লাহ, অভিনেত্রী নাদিয়া, নির্মাতা আশফাক নিপুণ, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীনসহ অনেকে।

শাকিবের পরিবারের লোকজনও ‘টিকেট পাচ্ছেন না’

সিনেমা শুরুর আগে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে শাকিব বলেন, "ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ ‘তুফান’ যেভাবে উপভোগ করছে, তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিবারের অনেকে বলছেন, তারা টিকিট পাচ্ছেন না।” 

সিনেমার আয় রোজগার এবং নিজের পারিশ্রমিক নিয়ে শাকিব বলেন,"'তুফান' ১০০ কোটি আয় করলে ২৫ শতাংশ আমি পাব৷ তুফান প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনালিও রিলিজ হচ্ছে। তাই ২০০ কোটি আয় হলে ৫০ কোটি আমার।" 

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত এসভিএফের মহেন্দ্র সোনি বলেন, "বাংলাদেশের সব দর্শককে ধন্যবাদ জানাই। তুফান শুধু বিগেস্ট হিট নয়, ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে।"

আগামী ২৮ জুন থেকে সিডনির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে ‘তুফান’। অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মস এ তথ্য নিশ্চিত করেছে। 

পরিচালক রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।

মুক্তির পর সপ্তাহ পার হলেও শাকিবের এই সিনেমাটি হলে দর্শক ধরে রেখেছে। 

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, “এখনো আমরা হল ভর্তি দর্শক পাচ্ছি। সিনেমা ভালো চলছে।”

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ প্রথমে শত প্রেক্ষাগৃহে চলার কথা থাকলেও পরে ১২৮টিতে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দিন থেকে শো বাড়তে থাকে তুফানের। এমনকি ঢাকায় টিকেট না পেয়ে হল ভাংচুরের ঘটনাও ঘটে। 

পুরনো খবর:

আরও পড়ুন:

'তুফানউড়াল দিচ্ছে সিডনিতে

'তুফান': ভারতে মুক্তি কি চলতি মাসেই

স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফানএর শো বেড়ে দ্বিগুণ

শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফানচলল মধুমিতা হলে

'তুফান': শাকিব দ্বৈত চরিত্রেট্রেইলার জাগাল রহস্য

কী আছে ঈদের পাঁচ সিনেমায়?

'তুফানসিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন 

'তুফানএ দুর্ধর্ষ শাকিব

ধেয়ে আসছে 'তুফান

রাফীর 'তুফান', সাথে শাকিব-চঞ্চল!

ঝড় তুলে এসে গেল শাকিব-মিমির 'উরা ধুরাগান