২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী কারা

এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী কারা
অভিনয় শিল্পী সংঘের লগো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 07:24 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘের' নির্বাচন হবে শনিবার, যেখানে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪০ জন প্রার্থী।  

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে থাকছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এছাড়া আপিল বোর্ডে থাকবেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান। 

নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া গ্লিটজকে বলেন, এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ভোটার সংখ্যা ৬৯৯ জন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে, শেষ হবে বিকাল ৫টায়।   

‘সুষ্ঠ ও সুন্দর’ নির্বাচনের আশা প্রকাশ করে এই কমিশনার বলেন, "নির্বাচন পরিবেশ বেশ ভালো, প্রার্থীরা সবাই বলছেন নির্বাচন একটি প্রক্রিয়া এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আশা করছি সুষ্ঠ সুন্দর পরিবেশে আনন্দ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।"  

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের প্রার্থীরা। ছবি: অভিনয়শিল্পী সংঘের সদস্য হাসিব হকের ফেইসবুক থেকে নেওয়া। 

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের প্রার্থীরা

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। 

সহ সভাপতি প্রার্থী ছয়জন। তারা হলেন আশরাফ টুলু, মো.ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম, শামস সুমন। 

সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। 

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ। 

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।  

অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা, শাহরিয়ার ফেরদৌস সজীব। 

আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুবর্ণা মজুমদার, সুচন্দা সিকদার। 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুকুল সিরাজ ও প্রিন্স রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী তিনজন। তারা হলেন আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। 

কার্যনির্বাহী পরিষদের ৭টি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ১১ জন।

অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা এবার নির্বাচনে লড়ছেন না।