১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খায়রুল আনোয়ার

খায়রুল আনোয়ার

সাংবাদিকতা শুরু আশির দশকে দৈনিক বাংলায় (বর্তমানে বিলুপ্ত)। ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় রিপোর্টার পদে যোগদান। সেই সময়টা ছিল ঘটনাবহুল। ছাত্র রাজনীতি, সংঘাত-সংঘর্ষ, এরশাদ বিরোধী আন্দোলনে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠত ক্যাম্পাস। রক্তক্ষয়ী সংঘর্ষে ক্যাম্পাসে হতাহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতো। সংবাদপত্রের প্রধান শিরোনাম হতো এসব খবর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা, সেশন জট, ডাইনিং হলের খাবারের মান, ডাকসুর কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রিপোর্ট করার পাশাপাশি ফিচারও লিখতে হতো। সাংবাদিক হিসেবে কাজ শেখার দারুণ সুযোগ তৈরি হয়। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেওয়া। এক যুগ দৈনিক বাংলায় কাজ করার পর ১৯৯৩ সালে দৈনিক জনকন্ঠে যোগদান। টানা ২২ বছর দুটি দৈনিক পত্রিকায় কাজ করার পর ২০০৩ সালে যাত্রা শুরুর আগেই স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে বার্তা সম্পাদক হিসেবে যোগাদান। পরে প্রধান বার্তা সম্পাদক ও বার্তা প্রধানের দায়িত্ব পালন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে এনটিভি থেকে বিদায় নেওয়া। চাঁদাবাজি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ১৯৯২ সালে সাংবাদিকতায় ফিলিপস পুরস্কার অর্জন। বর্তমানে বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম লেখা তার কাজ।