১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহজাবীনের ‘প্রিয় মালতী’ এবার ওটিটিতে

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে সিনেমাটি।

মেহজাবীনের ‘প্রিয় মালতী’ এবার ওটিটিতে
‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 01:27 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ এবার দেখা যাবে ওটিটির পর্দায়।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার মুক্তি পাবে সিনেমাটি।

এক বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, শঙ্খদাশ গুপ্ত পরিচালিত মেহজাবীনের ‘প্রিয় মালতী’ সিনেমাটির স্ট্রিমিং হতে যাচ্ছে বৃহস্পতিবার রাত ৮টায়। যা প্রেক্ষাগৃহে এসেছিল গত ২০ ডিসেম্বর।

শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনার ওপর ভিত্তি করে ‘প্রিয় মালতী’ বানিয়েছেন শঙ্খদাশ।

চিত্রনাট্যে মেহজাবীনকে দেখা গেছে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।

যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল।

তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা শঙ্খদাশ।

আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছে ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।

২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখারি বাজার এবং বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিং হয়।

কিছুদিন আগে সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে। এর আগে মিশনের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ‘প্রিয় মালতী’ দেখানো হয়েছে।

আরও পড়ুন:

'প্রিয় মালতীএবার ঢাকা চলচ্চিত্র উৎসবে 

'প্রিয় মালতীএবার ঢাকা চলচ্চিত্র উৎসবে

সিনেমার 'পোস্টারে ঢাকাতনুর গ্রাফিতিক্ষমা চাইলেন মেহজাবীন

আজ কেবল আমি প্রশ্ন করববললেন মেহজাবীন

অবশেষে মেহজাবীনের 'প্রিয় মালতীদেশের প্রেক্ষাগৃহে

এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতীদেখাবেন মেহজাবীন

দর্শক 'ভাবাবেমেহজাবীনের 'প্রিয় মালতী

কায়রো ঘুরে মেহজাবীনের 'প্রিয় মালতীযাচ্ছে ভারতে