১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'প্রিয় মালতী' এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে

শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখা যাবে ‘প্রিয় মালতী’।

'প্রিয় মালতী' এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে
'প্রিয় মালতী' সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 02:23 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখান হবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

উৎসবের 'বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী হবে।

ফেইসবুকে এক পোস্টে সিনেমার নির্মাতা শঙ্খ দাশগুপ্ত ‘প্রিয় মালতী’ দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন।

দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’ মুক্তি পায় গত বছরের ২০ ডিসেম্বর। এর আগে, মিশর ও ভারতের চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়েছে।  

শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘প্রিয় মালতী’।

সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা গেছে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।

যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল।

তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা শঙ্খদাশ গুপ্ত।

সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

এটি প্রযোজনা করেছেন ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।

২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখারি বাজার -বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।

আরও পড়ুন:

যেসব প্রেক্ষাগৃহে চলছে মেহজাবীনের 'প্রিয় মালতী' 

সিনেমার 'পোস্টারে ঢাকা' তনুর গ্রাফিতি, ক্ষমা চাইলেন মেহজাবীন

আজ কেবল আমি প্রশ্ন করব, বললেন মেহজাবীন 

অবশেষে মেহজাবীনের 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে

এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতী' দেখাবেন মেহজাবীন 

দর্শক 'ভাবাবে' মেহজাবীনের 'প্রিয় মালতী'

কায়রো ঘুরে মেহজাবীনের 'প্রিয় মালতী' যাচ্ছে ভারতে